উয়েফা চ্যাম্পিয়নস লিগ
আবারও মুখোমুখি রিয়াল-সিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা পঞ্চমবারের মতো মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিওনে অনুষ্ঠিত ২০২৫–২৬ মৌসুমের শেষ ষোলোর ড্রয়ে আবারও এই দুই দলকে প্রতিপক্ষ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এদিকে, গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়া পিএসজি ও চেলসি এবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে।
এর আগে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি ২০২১–২২ ও ২০২২–২৩ মৌসুমের সেমিফাইনাল, ২০২৩–২৪ মৌসুমের কোয়ার্টার ফাইনাল এবং ২০২৪–২৫ মৌসুমের নকআউট প্লে-অফে মুখোমুখি হয়েছিল।
২০২০–২১ মৌসুম বাদ দিয়ে, গত ৭ মৌসুমের মধ্যে ৬টিতেই দেখা হয়েছে এই দুই জায়ান্টের।
ভোরের আকাশ/নি. ব