শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ম্যানচেস্টার ইউনাইটেড

শেষ মুহূর্তের গোলে হার এড়ালো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৃষ্টিভেজা রাতে নাটকীয় সমতায় শেষ হলো ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের লড়াই। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বেঞ্জামিন সেস্কোর গোলে হার এড়িয়ে ১-১ ড্র করে মাইকেল ক্যারিকের দল।

অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম চার ম্যাচেই জয় পেয়েছিলেন ক্যারিক। তবে টানা জয়ের ধারায় এবার ছেদ পড়লেও শেষ মুহূর্তের গোল অন্তত এক পয়েন্ট এনে দিয়েছে ইউনাইটেডকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট হ্যাম। বিরতির পাঁচ মিনিট পর লুক শ’ ডুয়েল জিততে ব্যর্থ হলে সুযোগ নেন চেক মিডফিল্ডার তোমাস সাউচেক। কোবি মাইনুর নজর এড়িয়ে নিকট পোস্টে নিখুঁত শটে দলকে লিড এনে দেন তিনি। নুনো এসপিরিতো সান্তোর দল তখন টানা পাঁচ ম্যাচে চতুর্থ জয়ের পথে এগোচ্ছিল।

প্রথমার্ধে অবশ্য ইউনাইটেডই এগিয়ে যাওয়ার সবচেয়ে কাছাকাছি গিয়েছিল। কর্নার থেকে লুক শ’র কাছ থেকে পাওয়া বলটি গোললাইন থেকে ক্লিয়ার করেন অ্যারন ওয়ান-বিসাকা। পরে কাসেমিরো হেড করে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

ম্যাচের শেষদিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় ইউনাইটেড। অবশেষে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ফল মেলে। 

ভোরের আকাশ/ র.ই

কোচকাসেমিরো

শেয়ার করুন: