শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তান সিরিজের জন্য বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠাল পিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তান সিরিজের জন্য বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠাল পিসিবি
পাকিস্তান সিরিজের জন্য বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠাল পিসিবি

ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থার কারণে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। তবে পরিস্থিতি সামাল দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন করে সূচি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। পূর্বঘোষিত ২১ মে থেকে সিরিজ শুরুর কথা থাকলেও এখন সেটা সম্ভব হচ্ছে না।

পিসিবির পাঠানো নতুন প্রস্তাবনায় সিরিজ শুরু হবে ২৭ মে। এরপর বাকি ম্যাচগুলো হবে ২৯ মে, ১ জুন, ৩ জুন এবং ৫ জুন। ভেন্যু হিসেবে ফয়সালাবাদ ও লাহোর রাখা হলেও বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে রাওয়ালপিন্ডিকেও।

পিএসএলের স্থগিত ৮টি ম্যাচ পুনরায় আয়োজনের কারণে বদলেছে এই সূচি। ১৭ মে শুরু হয়ে ২৫ মে পর্যন্ত চলবে পাকিস্তান সুপার লিগ। পূর্বের পরিকল্পনা অনুযায়ী ২৫ মে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল, যা এখন আর সম্ভব নয়।

এদিকে পাকিস্তানি ক্রীড়া সাংবাদিক সানাউল্লাহ জানিয়েছেন, “পাকিস্তানের বর্তমান অবস্থা স্বাভাবিক। বাংলাদেশ দলকে রাজকীয়ভাবে অভ্যর্থনা জানানো হবে।” তিনি আরও যোগ করেন, “পাকিস্তানের মানুষ বাংলাদেশকে সম্মান করে, তারা যেন নিজেদের ঘরের মাঠেই খেলছে—এমন অনুভব হবে টাইগারদের।”

তবে বিসিবির সামনে এখনো কিছু বড় প্রশ্নের উত্তর মেলেনি। প্রথমত, নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দিতে রাজি নয় বিসিবি। দ্বিতীয়ত, পাকিস্তান সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার ও বিসিবির যৌথ আলোচনা শেষে। ফলে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

নাহিদ রানা ও রিশাদ হোসেনের অনাপত্তিপত্র নিয়েও বিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে, যদিও তাদের আবার পিএসএল খেলার সম্ভাবনা ক্ষীণ।

এদিকে পাকিস্তান সফরের আগে ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তান সফর চূড়ান্ত হলে দুবাইয়ে ২৪ মে পর্যন্ত অনুশীলন ক্যাম্প করবে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: