শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের পর এইচপির দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৬, ২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন পরিকল্পনায় এইচপি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন।

জানা গেছে, আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন সালাউদ্দিন এবং এরপর তিনি পুরোপুরি এইচপি ইউনিটের দায়িত্ব গ্রহণ করবেন। বিসিবি সভাপতি তামিম ইকবাল এর সঙ্গে তার এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, এবার এইচপি দলে কোনো বয়সসীমা থাকছে না। লাল ও সাদা বল মিলিয়ে মোট ৩৫ জন ক্রিকেটার নিয়ে দল গঠন করা হবে। কোচিং স্টাফে থাকবেন সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুল, রাজিন সালেহ ও তালহা জুবায়েরসহ আরও অনেকে।

এইচপি দলের প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট হবে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ। আগামী ১ জুন থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। এরপর ৩ জুন থেকে ১৩ জুন পর্যন্ত ওয়ানডে ও চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়া, রাজশাহী ও সিলেটে।

এরপর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সফর করবে এইচপি দল, যেখানে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। পরে আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে দলটি এবং সেখানে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজসহ আরও চারদিনের ম্যাচ খেলবে।

এছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি দলের খেলোয়াড়দের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যৎ জাতীয় দলের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

কোচ সালাউদ্দিন

শেয়ার করুন: