শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন টাইগার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ জুন ২০২৬, ১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার আগেই তাকে দলে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে গল গ্যালান্টস। ৩১ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটারকে স্কোয়াডে দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর মাধ্যমে আবারও বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে বাংলাদেশ অধিনায়ককে।

এর আগে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিয়েছেন লিটন। তিনি খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এবং গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায়। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলার সুযোগ পেলেও ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি তিনি।

এলপিএল অবশ্য লিটনের জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। ২০২৩ সালে গল টাইটান্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। সেই আসরে তার ব্যাট থেকে আসে ৩৪ রান।

এদিকে আসন্ন এলপিএলে এখন পর্যন্ত তিন বাংলাদেশি ক্রিকেটারের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। গল গ্যালান্টসের হয়ে খেলবেন লিটন, আর জাফনা কিংস দলে নিয়েছে সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে।

লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে সোমবার। তার আগের দিনই লিটনের নাম ঘোষণা করেছে গল গ্যালান্টস। আগামী ১৭ জুলাই মাঠে গড়াবে টুর্নামেন্টটি।

তবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচির সঙ্গে এলপিএলের শুরুর দিকের কিছুটা সময়গত মিল রয়েছে। টাইগাররা সফরের শেষ ম্যাচ খেলবে ১৯ জুলাই। ফলে জাতীয় দলের দায়িত্ব শেষ করে লিটনের এলপিএলে যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি।

ভোরের আকাশ/সু.পা

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ

শেয়ার করুন: