শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারী বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ৩:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধিনায়কের দায়িত্বে থাকছেন অলরাউন্ডার ফাতিমা সানা, যিনি প্রথমবারের মতো বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্ব দেবেন।

চলতি বছরের শুরুতে লাহোরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে অধিনায়কত্ব করেছিলেন ফাতিমা। এবার তার ওপরই আস্থা রাখছে নির্বাচক প্যানেল। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে দলটি। সিরিজটি মাঠে গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

প্রস্তুতি সিরিজে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররাই অংশ নেবেন। স্কোয়াডে জায়গা পেয়েছেন সদ্য টি-টোয়েন্টি অভিষেক হওয়া ডানহাতি ব্যাটার আয়মান ফাতিমাও। আয়ারল্যান্ড সিরিজে অভিষেকের পর এবারই প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলবেন এই তরুণ ক্রিকেটার।

বিশ্বকাপের আয়োজক ভারত হলেও নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান দলের সব গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করা হবে শ্রীলঙ্কার কলম্বোতে। প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই হবে সব ম্যাচ।

যদি পাকিস্তান সেমিফাইনাল (২৯ অক্টোবর) ও ফাইনালে (২ নভেম্বর) ওঠে, সেগুলোও হবে একই ভেন্যুতে। সফর ও সূচি নিয়ে বিস্তারিত পরে জানাবে পিসিবি।

পাকিস্তান নারী দলের স্কোয়াড- ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলী সিদ্দিকী (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ,আয়মান ফাতিমা, নাশরা সান্ধু, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, রামিন শামিম, সদাফ শামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সিদরা নবীজ (উইকেটকিপার), সায়েদা আরুব শাহ।

ভোরের আকাশ/তা.কা

নারী বিশ্বকাপপিসিবি

শেয়ার করুন: