শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মিরাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে তার।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার ছিলেন এই অলরাউন্ডার। সিরিজে ৫ উইকেট নিয়ে দলকে ২-১ ব্যবধানে জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

এই পারফরম্যান্সের সুবাদে ওয়ানডের বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন মিরাজ। পাশাপাশি অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

শুধু মিরাজই নন, র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরও কয়েকজন বাংলাদেশির। ব্যাটারদের তালিকায় তানজিদ হাসান ৩১ ধাপ এগিয়ে ৫৫তম এবং লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে উঠেছেন। বোলারদের তালিকায় তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে ২৮তম এবং মোস্তাফিজুর রহমান ১৩ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে আছেন। বড় লাফ দিয়েছেন পেসার নাহিদ রানাও। ৬৫ ধাপ এগিয়ে একশ জনের মধ্যে ঢুকেছেন। তার অবস্থান এখন ৯৮তম।

পাকিস্তান দলেও রয়েছে সুখবর। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সালমান আলী ৯ ধাপ এগিয়ে যৌথভাবে নবম স্থানে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকায় তিন ধাপ এগিয়ে এখন যৌথভাবে দশম স্থানে রয়েছেন তিনি। আর অধিনায়ক শাহীন আফ্রিদি ৪ ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় যৌথভাবে ২৫তম স্থানে জায়গা করে নিয়েছেন।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাবাহিকতা ধরে রাখায় টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন। একই সঙ্গে অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে যৌথভাবে সপ্তম স্থানে রয়েছেন তিনি। যা তার ক্যারিয়ারের সেরা।

ভোরের আকাশ/এনএস

মেহেদী হাসান মিরাজ

শেয়ার করুন: