আব্দুর রাজ্জাক বিসিবির এইচপি দলের স্পিন বোলিং কোচ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার আব্দুর রাজ্জাক। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বোর্ড পুনর্গঠনের পর নতুন ভূমিকায় দেখা যাবে এই অভিজ্ঞ স্পিনারকে। আগামী মাসে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ দিয়েই কোচ হিসেবে নিজের দায়িত্ব শুরু করবেন তিনি।
২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আব্দুর রাজ্জাক যোগ দেন আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির নির্বাচক প্যানেলে। সেখানে তিনি চার বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেন। গত বছর তিনি লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেন, যা তার কোচিং ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এইচপি ইউনিটে নতুন মৌসুমে কোচিং কাঠামোতেও কিছু পরিবর্তন আনা হচ্ছে। সেখানে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের ওপরই ভরসা রাখতে চায় বিসিবি। পাশাপাশি এইচপি দলে কোচিং স্টাফ হিসেবে থাকছেন সোহেল ইসলাম, তুষার ইমরান, কলি কলিমোর, রাজিন সালেহ ও তালহা জুবায়ের।
ভোরের আকাশ/সু.পা