শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৭ বছরের অপেক্ষা ঘুচিয়ে তাসকিনের দুর্দান্ত কীর্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হতেই প্রথম বলে ম্যাথু শর্টকে ফিরিয়ে দিয়ে ৬১৫৭ দিনের অপেক্ষার অবসান ঘটালেন পেসার তাসকিন আহমেদ। ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন এই টাইগার পেসার। প্রায় ১৭ বছর পর ওয়ানডে ক্রিকেটে কোনো বাংলাদেশি বোলার ইনিংসের প্রথম বলে উইকেট শিকারের কীর্তি গড়লেন।

বাংলাদেশের ২৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের সূচনায় হার্ড লেন্থে করা তাসকিনের বলটি সিমে পড়ে ভেতরের দিকে ঢুকে যায়। ব্যাকফুটে খেলার চেষ্টা করেন ম্যাথু শর্ট। কিন্তু বলের গতি ও মুভমেন্ট বুঝতে না পেরে পরাস্ত হন তিনি। ফলে প্রথম বলেই সাজঘরে ফিরতে হয় অস্ট্রেলিয়ান ওপেনারকে।

তাসকিনের দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে এটি প্রথমবার উদ্বোধনী বলে উইকেট পাওয়ার ঘটনা। প্রায় এক যুগ ধরে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেললেও এর আগে এমন সাফল্যের দেখা পাননি তিনি। অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নেওয়া এই পেসার এবার অধরা রেকর্ডেই নাম লেখালেন।

ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়া বাংলাদেশি বোলারদের তালিকায় তাসকিন চতুর্থ। ১৯৯৫ সালে সর্বপ্রথম শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন সাইফুল ইসলাম। এরপর ২০০৬ সালে সৈয়দ রাসেল এবং ২০০৯ সালে মাহবুবুল আলমও ম্যাচের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন।

আরও পড়ুন

এটাই হতে পারে শেষ বিশ্বকাপ, কারণ কী?

তবে মাহবুবুল আলমের সেই সাফল্যের পর দীর্ঘ ৬১৫৭ দিন আর কোনো বাংলাদেশি বোলার ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে উইকেট নিতে পারেননি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন তাসকিন।

ওয়ানডেতে এটি তার প্রথম কীর্তি হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার অভিজ্ঞতা আছে তাসকিনের। ২০২২ সালে নেদারল্যান্ডস এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন এই ডানহাতি পেসার। এবার সেই তালিকায় যোগ হলো ওয়ানডে ক্রিকেটও।

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ

শেয়ার করুন: