তামিমের রেকর্ড সেঞ্চুরিতে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের ফাইনালে রাজশাহী রয়্যালসের ওপেনার তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করে দলের বড় অঙ্কের স্কোর গড়ে দিয়েছেন। বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো তিনটি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ব্যাটার।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে রাজশাহী ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। ফলে চট্টগ্রাম রয়্যালসকে শিরোপা জেতার জন্য ১৭৫ রান করতে হবে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। তানজিদের ঝড় ও সাহিবজাদার ধৈর্য্যশীল ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে আসে ৮৩ রান। ৩০ বলে ৩০ রান করে আউট হন ফারহান।
দ্বিতীয় উইকেটে খেলতে নামা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন তানজিদ। শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ১৫ বলে ২৪ রান করেন উইলিয়ামসন।
এদিকে আপনতালে খেলতে থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। ফিফটির পূরণের পর সেঞ্চুরিও তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। বিপিএলের এবারের আসরে এটা চতুর্থ সেঞ্চুরি। আর বিপিএলের ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির স্বাদ পেলেন তানজিদ। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।
শেষ পর্যন্ত তানজিদের ইনিংস থামে ১০০ রানে। মাত্র ৬২ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ছয়টি চার ও সাতটি ছয়ে সাজানো। এদিকে ১০ বলে ২০ রানে অপরাজিত থাকেন জিমি নিশাম।
চট্টগ্রাম রয়্যালসের সবচেয়ে সফল বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ/শরিফুল ইসলাম। ৪ ওভার বল করে … রান খরচ করে দুটি উইকেট নেন
ভোরের আকাশ/এনএস