শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাকিবের প্রথম লক্ষ্য দেশে ফেরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

আইনি জটিলতায় দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। তবে পরিস্থিতি অনুকূলে এলে দ্রুতই দেশে ফিরতে চান বাংলাদেশ দলের এই অভিজ্ঞ অলরাউন্ডার। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা সাকিব জানিয়েছেন, তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশে ফেরা এবং আইনি জটিলতার সমাধান করা।

স্বাভাবিকভাবেই দেশের প্রতি টান অনুভব করেন এবং যত দ্রুত সম্ভব ফিরে আসার চেষ্টা করছেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে থাকা বিষয়গুলোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশে ফেরা এবং আইনি জটিলতার সমাধান করা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ নিয়ে তিনি বলেন, মাঝে মাঝে আলোচনা হলেও বেশিরভাগ বিষয় তাকে নিজ উদ্যোগেই সামলাতে হচ্ছে। তার ধারণা, বোর্ড সরাসরি আইনি প্রক্রিয়ায় যুক্ত হলে সমাধান আরও দ্রুত হতে পারত।

দেশের ঘরোয়া ক্রিকেট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক।

বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে যাওয়ার ঘটনায় তিনি মনে করেন, সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন ক্রিকেটাররাই। ক্লাব ও বোর্ডের টানাপোড়েনে খেলোয়াড়দের স্বার্থ উপেক্ষিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রেও এই অস্থিরতা প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সাকিব। তার মতে, নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলতে পারলে ক্রিকেটারদের প্রস্তুতি ব্যাহত হবে, যা দীর্ঘমেয়াদে জাতীয় দলের ওপর প্রভাব ফেলবে।

রাজনীতি প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে সাকিব বলেন, ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ সবসময়ই থাকবে।

তবে একজন ক্রিকেটার হিসেবে তার সময় সীমিত, তাই এখন পুরো মনোযোগ খেলাতেই রাখতে চান। সুযোগ ও পরিবেশ অনুকূলে এলে ভবিষ্যতে আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছাও রয়েছে তার।

ভোরের আকাশ/আ.র

সাকিবের প্রথম লক্ষ্য

শেয়ার করুন: