শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দর্শকদের জন্য নজিরবিহীন উদ্যোগ নেবে বিসিবি : সভাপতি তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের দর্শকদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন ও নজিরবিহীন উদ্যোগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। ভিডিও বার্তায় তামিম ইকবাল জানান, এতদিন খেলোয়াড়, কোচ ও স্টাফদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হলেও মাঠে আসা দর্শকদের অভিজ্ঞতা নিয়ে আলাদা করে কখনও পর্যাপ্ত ফিডব্যাক নেওয়া হয়নি। এই জায়গায় পরিবর্তন আনতে চান তিনি।

তিনি বলেন, মাঠে আসা দর্শকদের গেট থেকে প্রবেশ, বসার ব্যবস্থা, খাবার ও পানীয়সহ পুরো অভিজ্ঞতা কেমন হচ্ছে—তা সরাসরি জানতে চান তিনি। এ জন্য দৈবচয়ন পদ্ধতিতে ৫ থেকে ১০ জন দর্শকের সঙ্গে নিজে বসে কথা বলবেন বলেও জানান বিসিবি সভাপতি।

তামিম আরও জানান, প্রতিটি ম্যাচে বিসিবির দায়িত্বপ্রাপ্ত স্টাফরা গ্যালারিতে ঘুরে দর্শকদের সঙ্গে কথা বলবেন এবং তাদের মতামত সংগ্রহ করে বোর্ডে রিপোর্ট দেবেন। এসব তথ্য বিশ্লেষণ করে দর্শকসেবার মান উন্নত করা হবে।

তিনি বলেন, দর্শকদের জন্য মাঠের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলতে তারা ধারাবাহিকভাবে কাজ করবেন এবং আসন্ন হোম সিরিজগুলো থেকেই এই উদ্যোগ শুরু হবে। আগামী ১৭ এপ্রিল শুরু হতে যাওয়া বাংলাদেশ–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে দর্শকদের মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বানও জানান তিনি।

ভোরের আকাশ/সু.পা

দর্শকদের জন্য বিসিবির উদ্যোগ

শেয়ার করুন: