শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যু

বিসিবিকে প্রকাশ্যে সমর্থন করলেন পিসিবির সাবেক চেয়ারম্যান

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠেয় ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচিতে থাকা ভারতের ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করেছে।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি নাজাম শেঠি। একই সঙ্গে আইসিসির বিপক্ষে শক্ত অবস্থান নেওয়ায় বিসিবিকেও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) এক বক্তব্যে শেঠি বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপে বাংলাদেশ দল নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে যেতে রাজি নয়। এ জন্য ভেন্যু পরিবর্তনের আবেদন করা হলেও আইসিসি সূচি বদলাতে অস্বীকৃতি জানায়।

এই বিরোধের সূত্রপাত হয় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায়। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এরপরই বিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানায়।

আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। চলতি সপ্তাহে আইসিসি জানিয়ে দেয়, সূচি পরিবর্তন করা হবে না এবং বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়। তবে বিসিবি নিজের অবস্থানে অনড় থাকে এবং শেষ পর্যন্ত আইসিসির ডিসপিউট রেজুলেশন কমিটির দ্বারস্থ হয়।

এ অবস্থায় গুঞ্জন উঠেছে, বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করলে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে। এ প্রসঙ্গে শেঠি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখা যাক পিসিবি কী করে।’

পিসিবি সভাপতি মহসিন নকভির ওপর আস্থা রেখে তিনি বলেন, ‘মহসিন নকভি ক্রিকেটটা ভালো বোঝেন। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটাই সঠিক হবে।’

বাংলাদেশের কঠোর অবস্থানকে সমর্থন জানিয়ে শেঠি আরও বলেন, ‘এর মাধ্যমে আইসিসির চোখ খুলবে। পাকিস্তানের পর যদি অন্য দেশগুলোও দাঁড়ায়, তাহলে আইসিসি বুঝবে—এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’

একই সঙ্গে আইসিসিকে ভারতীয় দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

ভোরের আকাশ/মো.আ.

পিসিবিবিসিবি

শেয়ার করুন: