শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লড়াই আর আত্মবিশ্বাসেই বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছি : এনগারাভা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৫ রানে হারিয়ে দারুণ সূচনা করেছে জিম্বাবুয়ে। মাত্র ১১৬ রানে বাংলাদেশকে অলআউট করে স্মরণীয় এই জয় তুলে নেওয়ার পর দলের আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার কথা তুলে ধরেছেন অধিনায়ক রিচার্ড এনগারাভা এবং ম্যাচসেরা নিউম্যান নিয়ামহুরি।

বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ৩৩.১ ওভারে ১১৬ রানে। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স তিনটি করে উইকেট নেন। ম্যাচসেরা নিউম্যান নিয়ামহুরি ২২ রানে দুটি উইকেট শিকারের পাশাপাশি ফিল্ডিংয়েও দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

ম্যাচ শেষে এনগারাভা বলেন, ড্রেসিংরুমে সবার বিশ্বাস ছিল যে যেকোনো কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য তাদের রয়েছে। সেই বিশ্বাস নিয়েই দল শেষ পর্যন্ত লড়ে গেছে এবং সম্মিলিত প্রচেষ্টার ফলেই জয় এসেছে।

তিনি বলেন, ‘ড্রেসিংরুমে আমাদের আলোচনা ছিল, আমরা জিম্বাবুইয়ান। যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে। আমরা বিশ্বাস করেছিলাম, এই কঠিন অবস্থা থেকেও লড়াই করে বেরিয়ে আসতে পারব। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি এবং দল হিসেবেই সেই লড়াইটা করেছি।’

আরও পড়ুন

মেসির চাপ কমাতে একাদশে আসছে ৩ পরিবর্তন

ব্যাটিংয়ে শুরুতে জিম্বাবুয়েও চাপে পড়ে গেলেও শেষের দিকের গুরুত্বপূর্ণ জুটির কথা উল্লেখ করে এনগারাভা বলেন, তাদের পরিকল্পনা ছিল সহজ ক্রিকেট খেলা, বল ভালোভাবে দেখা এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া।

স্মরণীয় এই জয় নিয়ে স্বাগতিক অধিনায়ক বলেন, ‘অনুভূতিটা সত্যিই দারুণ। এমন জয় সবসময়ই বিশেষ। আশা করি আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব। সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটিই সবচেয়ে বড় আনন্দ।’ দর্শকদের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তাদের সমর্থন ছিল অসাধারণ। তারা আমাদের দ্বাদশ খেলোয়াড়ের মতো ভূমিকা রেখেছে। মাঠে তাদের সমর্থন আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।’

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ

শেয়ার করুন: