শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন নিয়ম

শক্ত প্রতিপক্ষকে হারালে বোনাস, দুর্বলদের কাছে হারলে শাস্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা এত দিন র‍্যাঙ্কিংয়ের প্রথম নয়ে থাকা যেকোনো দলকে হারালে বোনাস পেত। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম জানিয়েছে এবার এই নিয়মে পরিবর্তন আসতে যাচ্ছে। র‍্যাঙ্কিংয়ের প্রথম সারির চার দলের বিপক্ষে সিরিজ জিতলেই বোনাস পাবেন লঙ্কান ক্রিকেটাররা। ক্রিকেটারদের জরিমানা গুনতে হবে নিচের সারির দলের কাছে হারলে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে নতুন প্রস্তাবনা তৈরি করেছে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি- তিন সংস্করণেই প্রথম চার সারির দলের বিপক্ষে সিরিজ জিতলে মিলবে বোনাস। নিচের সারির দলের বিপক্ষে সিরিজ জিতলে কোনো বোনাস পাবেন না, তবে হারলে ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা দিতে হবে।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার বর্তমান অবস্থান ছয় নম্বরে। বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে রয়েছে ৯, ১১ ও ১২ নম্বরে। আর টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে অবস্থান করছে আট থেকে ১১ নম্বরে। ওয়ানডেতে শ্রীলঙ্কার অবস্থান ছয় নম্বরে। সাদা বলের এই সংস্করণে লঙ্কানদের পরই রয়েছে আফগানরা (সাত নম্বরে)। বাংলাদেশ ও জিম্বাবুয়ের অবস্থান ৯ ও ১১ নম্বরে।

বিদেশে টেস্ট সিরিজে র‍্যাংকিংয়ের ১ নম্বর দলকে হারালে দেড় লাখ ডলার বোনাস পাবেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ৮৪ লাখ টাকা। র‍্যাঙ্কিংয়ের দুই, তিন ও চারে থাকা দলকে হারালে লঙ্কান ক্রিকেটাররা পাবেন ১ লাখ ডলার (১ কোটি ২২ লাখ টাকা), ৭৫ হাজার ডলার (৯২ লাখ টাকা) এবং ৬০ হাজার ডলার (৭৩ লাখ টাকা) বোনাস দেওয়া হবে। আর ঘরের মাঠে র‍্যাঙ্কিংয়ের এক থেকে চার নম্বর দলের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলে ১ লাখ ডলার, ৭৫ হাজার ডলার, ৫০ হাজার ডলার এবং ২৫ হাজার ডলার করে বোনাস পাবেন ক্রিকেটাররা।

ওয়ানডেতে এক থেকে চার নম্বর দলের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ জিতলে দেড় লাখ, এক লাখ, ৮০ হাজার এবং ৭০ হাজার ডলার করে বোনাস দেওয়া হবে শ্রীলঙ্কার ক্রিকেটারদের। হোম সিরিজ জিতলে সেই সংখ্যাগুলো হবে অর্ধেক। টি-টোয়েন্টিতে হোম ও অ্যাওয়ে দুই সিরিজেই জিতলে সমান সংখ্যক বোনাস দেওয়া হবে। যা ওয়ানডেতে অ্যাওয়ে সিরিজ জয়ের বোনাসের সমান।

ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সংস্করণেই র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে ভারত। ওয়ানডেতে দুই থেকে চারে অবস্থান করছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দুই থেকে চারে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া। দুই, তিন ও চারে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত।

ভোরের আকাশ/সু.পা

ক্রিকেটারদের জরিমানা

শেয়ার করুন: