শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবসরের ইঙ্গিত আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজের!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে একাই লড়াই করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো দিবু মার্টিনেজ। ইয়ামালদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলকে রক্ষা করতে পারেননি তিনি। বরং অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে শিরোপা হাতছাড়া হয় মার্টিনেজদের। শিরোপা হাতছাড়ার পর এবার অবসরের ইঙ্গিত দিলেন এই গোলরক্ষক।

ফাইনালের পর ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করে দিবু মার্টিনেজ বলেন, ‘আমি স্বপ্ন দেখেছিলাম আমরা আবার বিশ্বকাপ জিতব। স্বপ্ন দেখেছিলাম ট্রফিটা আর্জেন্টিনায় নিয়ে আসব এবং আরও একবার ইতিহাস গড়ব। কিন্তু সেটা আর হয়ে উঠেনি।’

এরপরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথা জানান ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। আগামীতে খেলা চালিয়ে যাবেন কি না, তা নিয়ে ভাবছেন তিনি। মার্টিনেজ বলেন, ‘ফাইনালে হারের কষ্টটা ব্যাখ্যা করা কঠিন। ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু চিন্তা করতে হবে। এরপর কীভাবে এগিয়ে যাব তা দেখতে হবে। এটাই কি সরে দাঁড়ানোর সঠিক সময় কি না, সেটাও ভাবতে হবে।’

আরও পড়ুন

বিশ্বকাপের রেশ কাটতেই শুরু ইউরোপিয়ান ক্লাব ফুটবলের উন্মাদনা

দিবু মার্টিনেজের এমন মন্তব্যের পর আর্জেন্টিনা দলে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে আলোচনা। ২০২১ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই তিনি দলের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন। কোপা আমেরিকা, ফিনালিসিমা ও ২০২২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।

বিশ্বকাপের ফাইনালেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন দিবু। ফাইনালে স্পেনের বিপক্ষে তিনি ১১টি সেভ করেছেন। তবে ফেরান তোরেসের এক গোলেই সব পরিশ্রম যেন বৃথা হয়ে গেল। তাতে সমর্থকদের উদ্দেশেও ক্ষমা চেয়েছেন তিনি। এমি মার্টিনেজ আরও বলেন, ‘আমি সত্যিই দুঃখিত। দেশ ও সতীর্থদের সাহায্য করার জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছি।’

ভোরের আকাশ/সু.পা

আর্জেন্টিনা, মার্টিনেজ

শেয়ার করুন: