শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ম্যাচ-সিরিজ জিতলে আর বোনাস নয়, নতুন সিদ্ধান্ত বিসিবির

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক বা বড় জয়ের পর খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে আর্থিক পুরস্কার দেওয়ার পুরোনো সংস্কৃতি রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় টেস্ট জয়ের পর তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল—এবারও কি ক্রিকেটারদের জন্য থাকছে আর্থিক পুরস্কার?

অনেকের ধারণা ছিল, এবারও বড় অঙ্কের অর্থ পুরস্কার পেতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। তবে সেই পুরোনো রীতি থেকে এবার বের হয়ে আসতে চাচ্ছে বিসিবি। কোনো ম্যাচ বা সিরিজ জয়ের পর আলাদাভাবে বোনাস দেওয়ার প্রথা আর থাকছে না। প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন বিসিবির একজন পরিচালক।

তিনি বলেন, ‘বোনাস সংস্কৃতির আগের রীতি থেকে বের হতে চাচ্ছি আমরা। কোনো ম্যাচ বা সিরিজের জন্য বোনাস না দিয়ে বছর শেষে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেটারদের কিছু দেওয়া যেতে পারে।’

দিন দুয়েক আগেও একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জিতলে বোনাস ঘোষণা করা হয়, আবার আইসিসি ইভেন্ট বা কোনো দ্বিপক্ষীয় সিরিজে ভরাডুবি হলে সমালোচনার মুখে পড়তে হয় বিসিবিকে।

এ বিষয়ে তামিম বলেছিলেন, ‘প্রত্যেক সিরিজে বোনাস ঘোষণা করা আর প্রতি সিরিজে তাদের এখানে নিয়ে এসে প্রশ্ন করা—আমি এটার পক্ষে না। ক্রিকেট এভাবে চলে না।’

আরও পড়ুন

২০২৬-২৭ প্রিমিয়ার লিগে বদলে যাচ্ছে যেসব ফুটবল নিয়ম

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক অর্জনের পর ক্রিকেটারদের বোনাস দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘বোনাসের বিষয়টি অভ্যন্তরীণ থাকুক। আমরা খেলোয়াড়দের সঙ্গে এটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে আমরা খেলোয়াড়দের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি, বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে। এটি শুধু একটি জয় নয়, একটি শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’ প্রসঙ্গত, দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে ৯ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ।

ভোরের আকাশ/সু.পা

বিসিবি, ম্যাচ-সিরিজ জিতলে

শেয়ার করুন: