শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বর্তমান কোচের অধীনে জাতীয় দলে খেলবেন না লেভানদোভস্কি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বর্তমান কোচের অধীনে জাতীয় দলে খেলবেন না লেভানদোভস্কি
বর্তমান কোচের অধীনে জাতীয় দলে খেলবেন না লেভানদোভস্কি

পোল্যান্ড জাতীয় দলের কোচ মিখাল প্রোবিয়েরজের প্রতি আস্থা হারিয়েছেন রবার্ত লেভানদোভস্কি। সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন প্রোবিয়েরজ দায়িত্বে থাকবেন, ততদিন আর দেশের জার্সি গায়ে চাপাবেন না বার্সেলোনা স্ট্রাইকার।

রোববার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে লেভানদোভস্কি বলেন,
“পরিস্থিতি বিবেচনা করে এবং কোচের প্রতি বিশ্বাস হারিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি, প্রোবিয়েরজ দায়িত্বে থাকলে আমি পোল্যান্ড জাতীয় দলে খেলব না।”

তবে এক্ষেত্রে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের পুরোপুরি ইতি টানেননি। ভবিষ্যতে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেননি এই কিংবদন্তি স্ট্রাইকার।
“আমি আশা করি, আবার একদিন বিশ্বের সেরা ভক্তদের সামনে খেলতে পারব,”—যোগ করেন তিনি।

৩৬ বছর বয়সী লেভানদোভস্কি পোল্যান্ডের হয়ে ১৫৮টি ম্যাচে করেছেন ৮৫টি গোল, যা জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ। তবে সাম্প্রতিক সময়ে তাকে দল থেকে বাদ দেওয়া হয় এবং নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় পিওতর জিয়েলিনস্কির হাতে।

বর্তমানে জাতীয় দলের স্কোয়াডে নেই লেভানদোভস্কি। বার্সেলোনার হয়ে দীর্ঘ মৌসুম শেষে তিনি মানসিক ও শারীরিক ক্লান্তির কারণে বিশ্রামে রয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে দায়িত্ব পাওয়া কোচ প্রোবিয়েরজের অধীনেই পোল্যান্ড অংশ নেয় ইউরো ২০২৪-এ। তবে গ্রুপ পর্বে একটি ম্যাচও জিততে না পেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।

ভোরের আকাশ।।হ.র

শেয়ার করুন: