শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারে শান্তর ব্যাখ্যা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারল বাংলাদেশ দল। ঢাকা টেস্টে হারের পর সিলেটে দ্বিতীয় টেস্ট ড্র করেছে টাইগাররা। তবে সব ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ দলের একাদশ নির্বাচন। দুই টেস্টেই একাদশে মাত্র দুজন করে পেসার নিয়ে খেলেছে স্বাগতিকরা।

সিরিজ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'আমাদের পরিকল্পনা তো ছিলই যে আমরা স্পিন উইকেটে খেলব, সত্যি বলতে এবং দুই ম্যাচে যদি দেখেন আমরা তিনজন স্পিনার এবং দুইজন পেস বোলার নিয়ে খেলেছি। প্রথম ম্যাচটা আমার কাছে মনে হয় যে কন্ডিশনের কারণে আমরা ম্যাচটা হারিনি, আমার মনে হয় আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটি বিভাগেই ভালো করিনি।'

আরও পড়ুন

অ্যাসিস্টে ইউরোপসেরা ইয়ামাল

'হয়তো আমরা আরও একজন অতিরিক্ত পেস বোলার নিয়ে খেলতে পারতাম। তো চিন্তা ছিল যে স্পিনটা হয়তো আরেকটু আগে থেকে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। তো ভবিষ্যতে যদি আমরা আবার এরকম কন্ডিশন তৈরি করতে চাই, তবে আমাদের আরও ভালোভাবে কথা বলে কীভাবে কন্ডিশনটা আমাদের অনুকূলে আনতে পারি, সেটা নিয়ে আরও সঠিক উপায়ে পরিকল্পনা করতে হবে।'-যোগ করেন তিনি।

সিলেটে কন্ডিশন নিজেদের পক্ষে ছিল না বললেন শান্ত, 'আমরা পরিকল্পনা মতো পেয়েছি এটা আমি বলব না। তো পুরোপুরিভাবে সিলেটে যে কন্ডিশনটা আমরা চেয়েছিলাম বা প্রত্যাশা করেছিলাম, তা পাইনি, সেই দিক দিয়ে একটু পিছিয়ে ছিলাম।'

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: