শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তানকে রীতিমতো উড়িয়েই দিল বাংলাদেশ নারী দল। লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। আগামী ২২ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১১০ রান সংগ্রহ করে বাংলাদেশ। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও এক প্রান্ত আগলে রেখে ৩২ বলে ৪০ রানের এক অনবদ্য অপরাজিত ইনিংস খেলে দলকে লড়াকু পুঁজি এনে দেন মিডল অর্ডার ব্যাটার। এছাড়া শারমিন সুলতানা ১৫, শামীমা সুলতানা ১৩ এবং ইশমা তানজিম ১২ রান করেন।

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগ্রেস বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা খাতুনের ঘূর্ণি জাদুতে মাত্র ৫৬ রানেই অলআউট হয় তারা। পাকিস্তানের কোনো ব্যাটারই উইকেটে থিতু হতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন ওপেনার শাওয়াল জুলফিকার। এছাড়া হাফসা খালিদ ১২ এবং ইউসরা আমির ১১ রান করতে সক্ষম হন। বাকি সাত ব্যাটারের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সানজিদা আক্তার মেঘলা। মাত্র ৬ রান খরচায় তিনি শিকার করেন ৩টি উইকেট। অধিনায়ক ফাহিমা খাতুন নেন ২ উইকেট। এছাড়া ফারিয়া, ফাতেমা ও ফারজানা প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন। এখন সবার নজর ২২ ফেব্রুয়ারির হাইভোল্টেজ ফাইনালের দিকে, যেখানে এশিয়া কাপের ট্রফির জন্য ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

ভোরের আকাশ/এসএইচ

নারী এশিয়া কাপ

শেয়ার করুন: