শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাফজয়ী ফুটসাল দলকে অভিনন্দন জানালেন তারেক রহমান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারী সাফ ফুটসালের প্রথম আসরে বাজিমাত করেছে বাংলাদেশ। অভিষেক আসরেই শিরোপা ঘরে তুলেছেন সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকাররা। বাংলাদেশকে চ্যাম্পিয়ন ট্রফি এনে দেওয়ায় প্রশংসায় ভাসচ্ছেন নারী ফুটসাল দলের খেলোয়াড়রা। এই সাফল্যে বাংলাদেশ নারী ফুটসাল দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাফজয়ী ফুটসাল দলকে অভিনন্দন জানান তিনি।

পোস্টে তিনি লিখেছেন, নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে, আমি বাংলাদেশের জন্য কিছু অনুপ্রেরণামূলক খবর পেলাম। সাফ নারী ফুটসালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের নারী ফুটসাল দলকে অভিনন্দন জানায়। 

তিনি বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত, তাদের আরও লালন-পালন ও ক্ষমতায়ন করা। এতে তারা বাংলাদেশের গর্ব এবং সম্ভাবনাকে বিশ্ব মঞ্চে নিয়ে যেতে পারে।

উল্লেখ্য, প্রথমবারের মতো মাঠে গড়িয়েছিল নারী ও পুরুষের সাফ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে প্রথম আসরেই বাজিমাত করেছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভোরের আকাশ/এসএইচ

নারী সাফ ফুটসালতারেক রহমান

শেয়ার করুন: