শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ক্লোসাকে ছাড়িয়ে ইতিহাস গড়া মেসির নজর ভবিষ্যতের দিকে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ৪:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বয়সটা ৩৮ পেরিয়ে ৩৯ ছুঁয়েছে লিওনেল মেসির। বুধবার ২৪ (জুন) ছিল আর্জেন্টাইন মহাতারকার জন্মদিন। বিশ্বকাপের তুমুল ব্যস্ততার মাঝেও তার জন্মদিন ঘিরে বিশ্বজুড়ে ছিল নানা আয়োজন ও আলোচনা।

বয়সের সঙ্গে লড়াই করেই যেন এগিয়ে চলেছেন এই মহাতারকা। অনেকের মতে, চলমান ফিফা ওয়ার্ল্ড কাপই হতে পারে তার শেষ বিশ্বকাপ। তবে সম্প্রতি তার এক মন্তব্য আবারও উসকে দিয়েছে ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা।

কাতার বিশ্বকাপে যেখান থেকে শেষ করেছিলেন, চলমান বিশ্বকাপেও সেখান থেকেই শুরু করেছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেন তিনি। দুই ম্যাচে পাঁচ গোল করে তিনি এখন বিশ্বকাপে ১৮ গোলের মালিক—যা সর্বকালের সর্বোচ্চ।

এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে, হয়ে উঠেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। শুধু তাই নয়, চলমান আসরেও এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনিই।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর নিজের অনুভূতি নিয়ে মেসি বলেন, তিনি ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানেই মনোযোগ দিচ্ছেন এবং প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন।

এরপরই উঠে আসে ৪২ বছর বয়সে সপ্তম বিশ্বকাপ খেলার সম্ভাবনা প্রসঙ্গ। কিছুদিন আগেই যেখানে তিনি সম্ভাবনাটিকে একরকম নাকচ করেছিলেন, এবার সেখান থেকে কিছুটা সরে এসে বলেন, “পরে দেখা যাবে কী হয়।”

এই এক বাক্যই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভক্তদের মধ্যে। কারণ মেসির অতীত অভিজ্ঞতা বলছে, তিনি অনেক সময়ই ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত মন্তব্য এড়িয়ে যান।

আরও পড়ুন

ভিনিসিয়ুসের ঐতিহাসিক হ্যাটট্রিক, বিশ্বকাপে ব্রাজিলের নতুন আশা

এখন পর্যন্ত বিশ্বকাপে তিনি গড়েছেন একাধিক ইতিহাস—সবচেয়ে বেশি ম্যাচ, জয়, মিনিট এবং সর্বোচ্চ ১৮ গোলের রেকর্ড এখন তার দখলে।

তবে বাস্তবতা বলছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পথটা দীর্ঘ। তখন মেসির বয়স ৪২ ছাড়িয়ে যাবে। তবুও বর্তমান ফর্মে থাকা এই মেসিকে দেখে তার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন—সময়সেই দেবে শেষ উত্তর।


ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: