শিরোনাম
সন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কতসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনপরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিনকোন বোর্ডে পাসের হার কত

নাঈমের ৫২, ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৭০ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনে আট নম্বরে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন নাঈম হাসান। তাঁর ৫২ রানের ইনিংসে ভর করেই দ্বিতীয় ইনিংসে ১৪২ রান পর্যন্ত পৌঁছেছে স্বাগতিকরা।

এর আগে তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৭৯ রান। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়া দলটি আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছিল। চতুর্থ দিনে স্বীকৃত ব্যাটার জাকের আলির ওপর ভরসা ছিল দলের। তবে তিনি ২২ রান করে জোমেল ওয়ারিকানের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

এরপর ব্যাট হাতে প্রতিরোধ গড়েন নাঈম। ২৯ রানে স্লিপে তাঁর ক্যাচ ছাড়েন চেজ। সেই সুযোগ কাজে লাগিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৯১ বলে ৪টি চারে ৫২ রান করে চেজের বলে ক্যাচ দেন তিনি। টেস্টে এর আগে নাঈমের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল অপরাজিত ৩৫ রান, আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে।

প্রথম ইনিংসে বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন নাঈম। তাঁর ৫২ রানই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। জাকের আলির ২২ রান দ্বিতীয় সর্বোচ্চ।

আরও পড়ুন

সাফের জন্য ‘দ্বিতীয় সারির’ দল নিয়ে আসছে ভারত

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করলে ২৭ রানের লিড পায়। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৪৫ রানে অলআউট হয়। ফলে দ্বিতীয় ইনিংসে ১৪২ রান করে বাংলাদেশ সব মিলিয়ে ১৬৯ রানের লিড পেয়েছে, যা প্রতিপক্ষের সামনে ১৭০ রানের লক্ষ্য হিসেবে দাঁড়িয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন অধিনায়ক রোস্টন চেজ। জোমেল ওয়ারিকান শিকার করেছেন ৪ উইকেট। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন চেজ।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: