শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সান্ত্বনার জয় পাকিস্তানের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সান্ত্বনার জয় পাকিস্তানের
শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সান্ত্বনার জয় পাকিস্তানের

সিরিজ জয় নিশ্চিত করার পর আজ মিরপুরে হোয়াইটওয়াশের আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি লিটন দাস-মেহেদী হাসান মিরাজদের। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭৪ রানের বড় জয় তুলে নিয়েছে সফরকারী পাকিস্তান। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ, তবে শেষটা হলো হতাশাজনক।

সিরিজের তৃতীয় ম্যাচে ১৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যর্থ হয় বাংলাদেশের টপ অর্ডার। ইনিংসের দ্বিতীয় বলেই রানের খাতা খুলতে না পারা তানজিদ হাসান তামিম ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ের শুরু হয়। এরপর একে একে ফেরেন লিটন দাস (৮), মেহেদী হাসান মিরাজ (৯), জাকের আলী (১), শেখ মেহেদী হাসান (০), শামীম হোসেন (৫) ও নাঈম শেখ (১০)। মাত্র ৪১ রানে ৭ উইকেট হারিয়ে পড়ে বাংলাদেশ।

শেষ দিকে কিছুটা লড়াই করেন মোহাম্মদ সাইফউদ্দিন। লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে গড়েন প্রতিরোধ। ৩৫ রানে অপরাজিত থেকে দলের স্কোর ১০৪ রানে নিয়ে যান তিনি। তার ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কা। পাকিস্তানের পক্ষে সালমান মির্জা সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। সিরিজে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা ওপেনার শাহিবজাদা ফারহান দারুণ ফিফটি উপহার দেন। তার ৬৩ রানের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৫টি ছক্কায়। শুরুতে সাইম আইয়ুবকে (২১) নিয়ে তিনি গড়েন ৮২ রানের ওপেনিং জুটি। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও আজ দারুণভাবে ঘুরে দাঁড়ান ফারহান, ক্যারিয়ারের প্রথম ফিফটিও আসে এই ম্যাচে।

পাকিস্তানের বড় সংগ্রহে দারুণ ভূমিকা রাখেন দুই অলরাউন্ডার হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজ। হাসান নওয়াজ ১৭ বলে ৩৩ ও মোহাম্মদ নওয়াজ ১৬ বলে ২৬ রান করেন। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ, শেষ ওভারে দুটি সহ মোট তিনটি উইকেট শিকার করেন তিনি।

শেষ ম্যাচে হারলেও সিরিজ জয়ের স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। তবে ঘরের মাঠে ‘ষোলোকলা পূর্ণ’ না হওয়ার আফসোস থেকেই গেল।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: