শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বরে নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেট নাহিদ রানার ওয়ানডে ইতিহাসে সেরা স্পেল। এমন বোলিংয়ে সুখবর তো পাওনাই ছিল। আইসিসি থেকে সেই স্বীকৃতিটাই পেয়েছেন নাহিদ রানা। ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ১২ নম্বরে অবস্থান করছেন নাহিদ।

বুধবার (৮ জুলাই) আইসিসি থেকে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। তবে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে নাহিদ ছাড়া কেউই উন্নতির মুখ দেখেননি। বোলারদের তালিকায় দেশের হয়ে শীর্ষস্থানে থাকা মেহেদী মিরাজ এক ধাপ পিছিয়ে নবম স্থানে অবস্থান করছেন।

এছাড়া শরিফুল ৩ ধাপ পিছিয়ে ২১, মোস্তাফিজ ৪ ধাপ পিছিয়ে ২৭ এবং রিশাদ ৮ ধাপ পিছিয়ে ৭৩ নম্বরে অবস্থান করছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ২ উইকেট নেওয়া তাসকিন অবশ্য ২৯ নম্বরে নিজের অবস্থান ধরে রেখেছেন।

আরও পড়ুন

‘নির্লজ্জ’ মন্তব্যে আলোচনায় ওমর সানী, ক্ষোভ ফিফার প্রতিও

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪২ রান তাড়া করতে গিয়ে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। ব্যাটারদের এমন হতশ্রী পারফরম্যান্সে উন্নতির আশা করা দায়। আইসিসি র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রতিবেদনে সেই চিত্র আরও স্পষ্ট হলো। গত এক সপ্তাহে বাংলাদেশের কোনো ব্যাটারের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি।

তবে অবনতির তালিকায় নাম লিখিয়েছেন একাধিক ব্যাটার। তানজিদ তামিম এক ধাপ পিছিয়ে ৩৮, লিটন এক ধাপ পিছিয়ে ৬১, সৌম্য পাঁচ ধাপ পিছিয়ে ৭০ এবং অধিনায়ক মিরাজ ৪ ধাপ পিছিয়ে ৭২ নম্বরে অবস্থান করছেন। তবে ২০ ও ৩০ নম্বরে থাকা হৃদয়-শান্তর র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে বলার মতো কেউ নেই। তবে ৬ উইকেট নেওয়া নাহিদ রানা ৩১ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে জায়গা নিয়েছেন।

ভোরের আকাশ/সু.পা

র‌্যাঙ্কিংয়ে, নাহিদ

শেয়ার করুন: