শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের বিশ্বকাপ প্রথম ম্যাচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরানের ফুটবল দল। রোববার দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের দিনেই লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিমান।

দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে ইরান তাদের বেস ক্যাম্প স্থাপন করেছিল মেক্সিকোর তিজুয়ানায়। যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে মেক্সিকোতে বসবাসরত ইরানিদের পক্ষ থেকে দলটিকে বিদায় সংবর্ধনাও জানানো হয়। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে ইরান।

নানা শর্ত ও বাধাবিপত্তি পেরিয়ে বিশ্বকাপে নামছে ‘টিম মেলি’। এরই মধ্যে ইরানি দর্শকদের টিকিট বাতিল করা নিয়ে যুক্তরাষ্ট্র সমালোচনার মুখে পড়েছে। তবে মাঠের বাইরের বিতর্ক ছাপিয়ে এখন দলটির মনোযোগ পুরোপুরি মাঠের লড়াইয়ে।

স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে দোভাষীর মাধ্যমে ইরান কোচ আমির ঘালেনোয়ি বলেন, “মহান, গর্বিত ও শক্তিশালী ইরানের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুব খুশি। আমি আশা করি ফুটবল আনন্দ ও উপভোগ্য সময় বয়ে আনবে এবং বিভিন্ন দেশ ও সংস্কৃতিকে কাছাকাছি আনবে।”

লস অ্যাঞ্জেলস শহরে সবচেয়ে বড় ইরানি প্রবাসী জনগোষ্ঠী বসবাস করে। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, টিম মেলির প্রথম ম্যাচ সামনে রেখে পাশের শহর ইঙ্গলউডের সোফাই স্টেডিয়ামের বাইরে হাজার হাজার ইরানি বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন

পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ চালক নিহত

এ প্রসঙ্গে কোচ ঘালেনোয়ি বলেন, “আমরা এখানে ফুটবল খেলতে এসেছি। ইরানের সম্মানিত জনগণের প্রতিনিধিত্ব করতেই এসেছি—দেশের ভেতরের হোক বা প্রবাসী ইরানি। আমরা রাজনীতির মানুষ নই। আমরা শুধু ফুটবল নিয়ে ভাবি।”

অধিনায়ক মেহদী তারেমিও একই সুরে বলেন, “আমরা সব ইরানিকে সম্মান করি, দেশের ভেতরের হোক বা বাইরের। ফুটবল সবসময় মানুষকে এক করে। আমরা এখানে এসেছি ইরানিদের আনন্দ দিতে এবং দেশের ঐক্যের বার্তা দিতে।”

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: