শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ায় জয়ের মুখ দেখল সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল ৭ উইকেট হারিয়ে থামে ১৫৪ রানে।

টপ-এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো জয়ের মুখ দেখল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। শনিবার নেপালের বিপক্ষে তারা জয় তুলে নেয় ৩২ রানের ব্যবধানে।

নেপালের রান তাড়ার শুরুতেই চাপ তৈরি করেন বাংলাদেশের দুই বোলার—রাকিবুল হাসান ও হাসান মাহমুদ। ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদ ফিরিয়ে দেন নেপালের ওপেনার কুশল বুর্টেলকে। অপর ওপেনার আরিফ শেখ কিছুটা প্রতিরোধ গড়লেও ২৪ বলে ২৮ রানের বেশি করতে পারেননি।

তিনে নামা লোকেশ বাম রাকিবুল হাসানের স্পিনে কাবু হয়ে ১৫ রান করে ফেরেন। রাকিবুল ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন নেপালের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট।

নেপালের পক্ষে একমাত্র উজ্জ্বল ছিলেন কুশল মাল্লা। দারুণ ব্যাটিংয়ে তিনি হাফসেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৯ রানে। তবে তার ইনিংস দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি।

প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৫ রান তোলা নেপালকে শেষ ১০ ওভারে প্রয়োজন ছিল ১১০ রান। কিন্তু রাকিবুলের ঘূর্ণি ও হাসান মাহমুদের গতি—দুটোই সামলাতে ব্যর্থ হয় তাদের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে তারা সংগ্রহ করতে পারে মাত্র ১৫৪ রান।

ভোরের আকাশ/তা.কা

বাংলাদেশ ক্রিকেট

শেয়ার করুন: