শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, জরুরি বৈঠক ডেকেছে আইসিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ দলের সমর্থনে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে। এই ঘোষণার ফলে বিপাকে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

পিসিবির সিদ্ধান্তের কারণে আজ ভার্চুয়াল জরুরি বোর্ড মিটিং ডেকেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার। একই খবর প্রকাশ করেছে ভারতের এনডিটিভি।

এনডিটিভি সূত্রে জানা গেছে, আইসিসি ওই মিটিংয়ে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার সম্ভাবনা মূল্যায়ন করবে। অন্যদিকে ভারতের নিউজ ১৮ জানায়, এই মিটিং আগামীকাল বা বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে।

ভারতের সংবাদমাধ্যম দৈনিক জাগরণ লিখেছে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়টি এখনো আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি। তবে পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত জানিয়ে আজই আইসিসিকে ই-মেইল করার কথা পিসিবির।

সূত্র মতে, পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসতে পারে জয় শাহর নেতৃত্বধীন বোর্ড থেকে। আইসিসি চেয়ারম্যান জয় শাহর বাবা ভারতে নরেন্দ্র মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল রাতে পাকিস্তান সরকারের এক পোস্টে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ আইসিসি টি-টোয়োন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’

আইসিসি জানিয়েছে, (ভারতের বিপক্ষে ম্যাচ না খেলা) এ বিষয়ে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় আছে।

তবে প্রাথমিক প্রতিক্রিয়ায় আইসিসি এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান যদি বেছে বেছে কিছু ম্যাচে অংশ নেয়, তবে সেটি টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ন করবে। আইসিসি সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না, তেমনি পাকিস্তানসহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্যও তা হতাশার। আইসিসি পিসিবিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছে।

জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে বড় অঙ্কের আর্থিক জরিমানা এবং ভবিষ্যতে আইসিসির টুর্নামেন্টে নিষেধাজ্ঞার সম্ভাবনা।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে অন্যান্য শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশগুলোর দ্বিপাক্ষিক সিরিজ সীমিত করা এবং পাকিস্তান সুপার লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে বিধিনিষেধ আরোপের মতো শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে আইসিসি। পাশাপাশি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার কারণে সম্প্রচারকারী সংস্থা ও অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের যে ক্ষতি হবে, তার জন্য পিসিবিকে দায়ী করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণও চাওয়া হতে পারে।

 

ভোরের আকাশ/এনএস

পিসিবিটি-টোয়েন্টি বিশ্বকাপআইসিসিবিসিবি

শেয়ার করুন: