শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ
এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে টিকে থাকল বাংলাদেশ। শেষ ওভারের নাটকীয়তায় দারুণ জয় তুলে নেয় লিটন দাসের দল।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ইনিংসের নায়ক তরুণ ওপেনার তানজিদ হাসান, যিনি মাত্র ৩১ বলে খেলেন ঝোড়ো ৫২ রানের ইনিংস। সাইফ হাসান (৩০) ও তাওহীদ হৃদয় (২৬) দলকে কার্যকর অবদান রাখেন। ইনিংসের শেষ দিকে নুরুল হাসান সোহানের ৬ বলে ১২ রানের ঝলক দলকে লড়াই করার মতো স্কোর এনে দেয়। আফগান বোলারদের মধ্যে নূর আহমেদ ২ উইকেট নিয়ে খরচ করেন ২৩ রান, আর রশিদ খানও সমান ২ উইকেট শিকার করেন ২৬ রানে।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ারপ্লেতে হারায় দুই উইকেট। এরপর গুরবাজের ৩৫ এবং আজমাতুল্লাহ ওমরজাইয়ের ৩০ রানে আফগান শিবিরে কিছুটা আশা জাগলেও শেষ দিকে রশিদ খান (২০) ও নূর আহমেদের (১৪) লড়াইও জয়ের জন্য যথেষ্ট হয়নি। নির্ধারিত ২০ ওভার শেষে আফগানিস্তানের ইনিংস থামে ১৪৬ রানে।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান নেন ৩ উইকেট দিয়ে ২৮ রান। নাসুম আহমেদ (৪-১-১১-২) ও রিশাদ হোসেন (৪-০-১৮-২) দুর্দান্ত বোলিং করেন। শেষ মুহূর্তে তাসকিন আহমেদও তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।

শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল ২২ রান। তাসকিনের প্রথম বলেই ছক্কা হাঁকান নূর আহমেদ। তবে পরের ডেলিভারিতে ম্যাচের নিয়ন্ত্রণ ফেরায় বাংলাদেশ এবং শেষ পর্যন্ত নিশ্চিত করে টিকে থাকার জয়।

এই জয়ের পরও লিটন দাসদের সুপার ফোরে যাওয়া নির্ভর করছে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের ওপর।

ভোরের আকাশ//হ.র

এশিয়া কাপ ক্রিকেট

শেয়ার করুন: