শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২ জুলাই ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একজন কম নিয়ে খেলেও দাপট কমেনি স্বাগতিক যুক্তরাষ্ট্রের। বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে আমেরিকানরা। এই হারে প্রথম নকআউট ম্যাচেই শেষ হয়ে গেছে বসনিয়ার বিশ্বকাপ স্বপ্ন। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় শেষ ষোলোতে বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

হাসিমুখে মাঠ ছাড়ার আগে বড় ধাক্কা খেয়েছিল যুক্তরাষ্ট্র। ম্যাচের ৬৪ মিনিটে প্রথম গোলের নায়ক বালোগানকে হারায় তারা। এরিয়াল বল দখলের লড়াইয়ে বসনিয়ার মুহারোমোভিচের পায়ে পাড়া দেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার।

ভিএআরে ফাউলের মুহূর্তটি দেখার পর শাস্তি হিসেবে বালোগানকে লাল কার্ড দেখান রেফারি। এতে করে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয় যুক্তরাষ্ট্রকে। তবে প্রতিপক্ষের ১০ জনের সুবিধা নিতে পারেনি বসনিয়া। অথচ, তাদের সুযোগ ছিল সমতায় ফেরার। ৪৫ মিনিটে করা বালোগানের এক গোলেই তো ততক্ষণে এগিয়ে ছিল প্রতিপক্ষ।

আরও পড়ুন

রোনালদো-মদ্রিচদের ম্যাচের টিকিটের মূল্য ২৬ লাখ টাকা!

সমতায় তো ফিরতে পারেনি উল্টো আরেকটি গোল হজম করে বসনিয়া। ম্যাচের ৮২ মিনিটে দারুণ এক ফ্রি কিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গোলটি করেন টিলম্যান। তার আগে বক্সের মধ্যে থেকে বসনিয়ার গোলরক্ষককে একা পেয়ে তার পায়ের ফাঁক গলে গোলটি করেন বালোগান। যুক্তরাষ্ট্রের স্কোর ২-০ না হয়ে আরও বাড়তে পারত। কেননা অফসাইডে তাদের ২টি গোল বাতিল হয়েছে।

ভোরের আকাশ/এম

 

যুক্তরাষ্ট্র

শেয়ার করুন: