শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতিহাস গড়েছে মেক্সিকো। গ্রুপ ‘এ’ থেকে প্রথম দল হিসেবে শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা । বাংলাদেশ সময় শুক্রবার (১৯ জুন) গুয়াদালাহারায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারায় মেক্সিকো। এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করে তারা।

এর আগে প্রথম ম্যাচে মেক্সিকো ২-০ গোলে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পয়েন্ট দাঁড়ায় ৩। গ্রুপের বাকি দুই দল দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র—উভয়েরই পয়েন্ট ১ করে থাকায় এক ম্যাচ হাতে রেখেই নকআউট নিশ্চিত করে মেক্সিকো।

ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতে। ৫০তম মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগান মেক্সিকোর মিডফিল্ডার লুইস রোমো। একটি ক্রস ধরতে গিয়ে সতীর্থের সঙ্গে ধাক্কা লেগে বল হাতছাড়া করেন তিনি। সেই সুযোগে বক্সের ভেতর থেকে ভলিতে জালে বল পাঠান রোমো।

প্রথমার্ধে দুই দলই একাধিক আক্রমণ করলেও কোনো গোল হয়নি। ফলে বিরতিতে স্কোরলাইন ছিল ০-০। দ্বিতীয়ার্ধে রোমোর সেই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

আরও পড়ুন

বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম

টানা দুই জয়ে দারুণ ফর্মে থাকা মেক্সিকো এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে নকআউট পর্বে যেতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই দক্ষিণ কোরিয়ার জন্য।

এভাবেই গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা প্রথম দল হিসেবে বিশ্বকাপের শিরোপা স্বপ্ন আরও উজ্জ্বল করল মেক্সিকো।

ভোরের আকাশ/ইউএম

বিশ্বকাপ ২০২৬

শেয়ার করুন: