শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেইমারের জোড়া গোলে সান্তোসের মূল্যবান জয়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ৩:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেইমারের জোড়া গোলে সান্তোসের মূল্যবান জয়
নেইমারের জোড়া গোলে সান্তোসের মূল্যবান জয়

অবশেষে সেই পুরোনো ছন্দে ফিরেছেন নেইমার! ঘরের ক্লাবে ফিরে যেন জাদু ছড়িয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ১৮তম ম্যাচ ডেতে জুভেন্তুদকে ৩-১ গোলে হারিয়েছে সান্তোস, আর এই জয়ে মূল কারিগর ছিলেন নেইমার নিজেই—দলটির হয়ে জোড়া গোল করে।

মোরুম্বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নামে সান্তোস। প্রথমার্ধে গোলপোস্টে লেগে ফিরে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। পরে, আর্জেন্টিনার আলভারো বাররেয়াল সান্তোসের দ্বিতীয় গোলটি করেন। সাবেক রিভার প্লেট তারকা বেঞ্জামিন রোলহেইসারের শট ফিরিয়ে দেওয়ার পর বল পেয়ে জালে পাঠান তিনি।

জুভেন্তুদ অবশ্য ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয় উইলকার অ্যাঞ্জেলের গোলে। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের ৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার, যার ফলে জয় নিশ্চিত হয়ে যায় সান্তোসের। পেনাল্টি স্পট থেকে ঠান্ডা মাথায় গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি। ২০২২ সালের আগস্টের পর এটিই নেইমারের প্রথম জোড়া গোল।

এই জয়ের ফলে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে উঠে এসেছে সান্তোস। অবনমন অঞ্চলের একধাপ ওপরে থাকা দলটি এখন ভাসকো দা গামা ও ফোর্তালেজার থেকে তিন পয়েন্ট এগিয়ে, যদিও ভাসকোর একটি ম্যাচ হাতে রয়েছে।

চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরে নেইমারের এমন পারফরম্যান্স শুধু সান্তোসের জন্য নয়, বরং ব্রাজিল জাতীয় দলের জন্যও একটি বড় সুখবর। ঘরের ক্লাবে ফিরে এখন পর্যন্ত ১৭ ম্যাচে করেছেন ৬ গোল ও ৩টি অ্যাসিস্ট।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: