শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাকিবের অলরাউন্ড ঝলকে মায়ামির দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাকিবের অলরাউন্ড ঝলকে মায়ামির দাপুটে জয়
সাকিবের অলরাউন্ড ঝলকে মায়ামির দাপুটে জয়

ম্যাক্স সিক্সটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে আবারও অলরাউন্ড পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। তার ব্যাট-বলের নৈপুণ্যে গ্র্যান্ড কেম্যান ফেলকন্সকে ১৩ রানে হারিয়েছে মায়ামি ব্লেজার্স।

জিমি পাওয়েল ওভালে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান তোলে মায়ামি ব্লেজার্স। জবাবে খেলতে নেমে ফেলকন্স ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে থামে ৯৭ রানে।

দলের হয়ে ইনিংস উদ্বোধনে নেমে ১১ বলে ২৯ রান করেন সাকিব। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে দ্রুত রান তুলতে থাকেন তিনি। মালিন্দা পুষ্পাকুমারার এক ডেলিভারিতে লং-অফে ক্যাচ দিয়ে ফিরলেও দলকে ভালো শুরু এনে দেন সাকিব।

এরপর অ্যাঞ্জেলো পেরেরা ২২ বলে ৪৫ রানের কার্যকর ইনিংস খেলেন। ফলে নির্ধারিত ওভারে মায়ামির স্কোর দাঁড়ায় ১১০।

বোলিংয়েও দুর্দান্ত ছিল মায়ামি। শিহান জয়াসুরিয়া ৩ উইকেট নেন মাত্র ১৮ রানে। সাকিব ২ ওভারে ১৯ রান দিয়ে নেন ১ উইকেট।

ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্সে ম্যাচের অন্যতম নায়ক ছিলেন সাকিব। তার অলরাউন্ড কীর্তিতে মায়ামি ব্লেজার্স তুলে নেয় গুরুত্বপূর্ণ জয়।

ভোরের আকাশ/হ.র

সাকিব আল হাসান

শেয়ার করুন: