শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফের চল্লিশ আক্ষেপে পুড়লেন লিটন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডের মতোই আবারও চল্লিশের ঘরে গিয়ে থামতে হলো লিটন দাসকে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি ফিফটির খুব কাছাকাছি পৌঁছালেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। আগের দুই ম্যাচে ৪১ রানে আউট হওয়া এই ব্যাটার এবার থামলেন ৪৬ রানে। ফক্সক্রফটের একটি বল ব্যাট-প্যাডের ফাঁক গলে সরাসরি অফস্টাম্পে আঘাত হানলে বিদায় নিতে হয় তাকে। ফলে টানা তিন ম্যাচে চল্লিশের ঘরে রান করেও ফিফটি স্পর্শ করা হলো না তার। ৬৮ বলে খেলা তার ইনিংসে ছিল মাত্র তিনটি চার।

লিটনের বিদায়ে ১৩২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এর আগে সাইফ হাসানের সঙ্গে তার গড়া ৯৩ রানের জুটি দলকে বড় বিপদ থেকে টেনে তোলে। ইনিংসের সর্বোচ্চ রান করা সাইফ ৭৬ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৫৭ রান করে আউট হন। ম্যাচের দ্বিতীয় ওভারেই ১ রানে জীবন পেয়েছিলেন তিনি, যা পরে কাজে লাগান দারুণভাবে।

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ২১ রানের মধ্যেই ফিরে যান তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। সেখান থেকে দলকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন সাইফ ও লিটন। সাইফ ফিফটি পেলেও একই পথে এগোতে গিয়ে শেষ পর্যন্ত হতাশ হতে হয় লিটনকে।

ভোরের আকাশ/সু.পা

লিটনের চল্লিশ আক্ষেপ

শেয়ার করুন: