শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভিসা আবেদনে প্রতারণার অভিযোগে হামজা নজর ২ বছর নিষিদ্ধ, জরিমানা ১০ লাখ রুপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভিসা আবেদন প্রক্রিয়ায় অসম্পূর্ণ, ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটার হামজা নজরকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে তার বিরুদ্ধে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পিসিবি জানায়, ভিসা আবেদনের সময় হামজা নজর বোর্ডের কাছে অসম্পূর্ণ ও ভুল তথ্য জমা দিয়েছিলেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন রাখার প্রমাণও পাওয়া গেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছিল পিসিবি। তদন্ত চলাকালে হামজা নজরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। পাশাপাশি অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগও পান তিনি।

তদন্ত কমিটির প্রতিবেদন, হামজার বক্তব্য এবং সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে পিসিবি তাকে দুই বছরের জন্য সব ধরনের দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়।

পিসিবি জানিয়েছে, ভুল তথ্য দেওয়া, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা কিংবা বিভ্রান্তিকর তথ্য জমা দেওয়ার বিষয়গুলোকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। কারণ এসব কর্মকাণ্ড পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য নির্ধারিত সততা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার নীতির পরিপন্থী।

আরও পড়ুন

স্কালোনিই আর্জেন্টিনার কোচ, চুক্তি নবায়নে আশাবাদী এএফএ সভাপতি

বোর্ড আরও জানায়, পাকিস্তান ক্রিকেটে শৃঙ্খলা ও সততার সর্বোচ্চ মান বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড, যা দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বা সমর্থকদের আস্থায় আঘাত হানতে পারে, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই নিষেধাজ্ঞার কারণে আগামী দুই বছর পিসিবির অধীনে কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না হামজা নজর।

ভোরের আকাশ/সু.পা

হামজা নজর নিষিদ্ধ, প্রতারণা

শেয়ার করুন: