শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্যাটিং ব্যর্থতায় নারীদের সিরিজ হাতছাড়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল আবারও হতাশাজনক পারফরম্যান্স করেছে। জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ২১ রানে হেরে সিরিজ হাতছাড়া করেছে টাইগ্রেসরা। এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুটা ভালোই ছিল বাংলাদেশের—দলীয় ২২ রানেই প্রথম উইকেট তুলে নেয় তারা। তবে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৭ বলে ৪২ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে এগিয়ে নেন।

তাকে সমর্থন দেন ইমেশা দুলানি (২৫ বলে ২৭)। পরে নিলাকশিকা সিলভা ও হারশিথা সামারাউইকরামা চতুর্থ উইকেটে ৬১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। হারশিথা ২৯ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে শেষ বলে আউট হন, আর সিলভা ১৮ বলে ২২ রানে অপরাজিত থাকেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান তোলে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও ঋতু মণি।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে ৪৬ রান তুলে উদ্বোধনী জুটি। দিলারা আক্তার ২৩ রান করে আউট হওয়ার পর জুয়াইরিয়া আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন এবং ২৩ বলে ২৯ রান করেন। তবে তার বিদায়ের পর ব্যাটিং লাইনআপে ধস নামে।

আরও পড়ুন

পেনাল্টি বাতিলে হতাশ আর্সেনাল কোচ

একপ্রান্ত ধরে রেখে শারমিন আক্তার ৪৭ বলে ৪৫ রান করলেও ধীরগতির কারণে রানের চাপ বাড়তে থাকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রানে থামে বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে কাভিশা দিলহারি দুটি উইকেট নেন। ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজ নিশ্চিত করে সফরকারীরা, আর শেষ ম্যাচটি এখন কেবল আনুষ্ঠানিকতা।

ভোরের আকাশ/সু.পা

নারী ক্রিকেট দল

শেয়ার করুন: