শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে যা বললেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে যা বললেন হামজা চৌধুরী
ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে যা বললেন হামজা চৌধুরী

বাংলাদেশে এসে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। ম্যাচ শেষে দলের সঙ্গে দেশে ফিরে এক রাতের মধ্যেই যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেন শেফিল্ডের এই তারকা মিডফিল্ডার। তবে যাওয়ার আগে জানিয়ে দিয়েছেন, জুনে আবারও বাংলাদেশে আসবেন তিনি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন হামজা।

জানা গেছে, সকাল পৌনে দশটার ফ্লাইটে তিনি প্রথমে ঢাকা থেকে সিলেটে যান। এরপর পৌনে বারোটার দিকে ওই ফ্লাইটে করেই সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে উড়াল দেন বাংলাদেশ ফুটবলের নতুন এই সেনসেশন।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে পরিবারের সঙ্গে দেখা করেন হামজা চৌধুরী। জানিয়ে গেছেন, বাংলাদেশে কতোটা ভালো সময় কাটিয়েছেন তিনি। জুনে আবারো লাল-সবুজের দেশে আসার অপেক্ষায় ফুটবল স্টার। সংক্ষিপ্ত এক বার্তায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন হামজা, ধন্যবাদ সকলকে। ইনশা আল্লাহ আমি জুনে আবার আসবো। আমার জন্য সকলে দোয়া করবেন। পরের দুই বড় ম্যাচের জন্য আবারও আপনাদের সঙ্গে দেখা হবে।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। ঐ ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। বাফুফেও চায় ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে। যদিও স্টেডিয়ামের সংস্কারকাজ এখনও চলমান রয়েছে। তাই সেখানে আয়োজন করা না গেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় হতে পারে ম্যাচটি। এরপর ১৮ অক্টোবর ঢাকায় ভারতের বিপক্ষে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: