শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৫-১ ব্যবধানে সুইডেনের জুয়ের নায়ক ইয়াসিন আয়ারি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে জোড়া গোল করে দলের বড় জয়ের নায়ক হওয়া যে কোনো ফুটবলারের জন্যই বিশেষ মুহূর্ত। তবে তিউনিশিয়ার বিপক্ষে গোল করেও ভিন্ন এক বার্তা দিলেন সুইডেনের তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি।

বাবার জন্মভূমির জালে বল জড়ানোর পর উচ্ছ্বাসে না মেতে তিনি সিজদায় লুটিয়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ম্যাচ শেষে সেই দৃশ্যই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে, যেখানে সুইডেন ৫-১ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে।

বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়াকে একপ্রকার উড়িয়ে দেয় সুইডেন। এক গোল হজম করলেও পাঁচ গোল দিয়ে বড় জয় তুলে নেয় তারা। দলের হয়ে জোড়া গোল করেন ইয়াসিন আয়ারি। বাকি তিন গোল করেন আলেক্সান্দার ইসাক, ভিক্টর ইয়োকেরেস ও মাটিয়াস সভানবার্গ।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে সুইডেন প্রথম গোল পায় মাত্র ৭ মিনিটেই। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন ২২ বছর বয়সী আয়ারি।

গোল করার পর উচ্ছ্বাসে না মেতে তিনি সিজদায় লুটিয়ে পড়েন। পারিবারিক আবেগও জড়িয়ে আছে তার এই উদযাপনের সঙ্গে। আয়ারির বাবা তিউনিশিয়ায় জন্মগ্রহণ করলেও তিনি আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন সুইডেনকে।

জানা যায়, ২০২১ সালে তিউনিশিয়ার প্রতিনিধিরা তখনকার সুইডেন অনূর্ধ্ব-২১ দলের এই খেলোয়াড়কে জাতীয় দল পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। শুধু তিউনিশিয়াই নয়, তার মা মরক্কোর হওয়ায় উত্তর আফ্রিকার দেশটির পক্ষ থেকেও খেলার সুযোগ ছিল তার সামনে। তবে ২০২২ বিশ্বকাপে তিউনিশিয়ার হয়ে খেলার সুযোগ থাকলেও তা প্রত্যাখ্যান করে সুইডেনের প্রতি অনুগত থাকেন আয়ারি।

ম্যাচে সুইডেন দ্বিতীয় গোল পায় ৩০ মিনিটে। এবার লক্ষ্যভেদ করেন আলেক্সান্দার ইসাক। তবে ৪৩ মিনিটে গোল করে তিউনিশিয়াকে ম্যাচে ফেরান ওমার রেকিক। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইডেন।

দ্বিতীয়ার্ধে অবশ্য প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেয়নি সুইডেন। ৫৯ মিনিটে ভিক্টর ইয়োকেরেস গোল করে ব্যবধান বাড়ান। এ সময় তিউনিশিয়ার গোলরক্ষকের ভুলও ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন

খেলা শেষে গ্যালারি পরিষ্কার : জাপানি সমর্থকদের বিশ্বজুড়ে প্রশংসা

৮৪ মিনিটে বদলি হিসেবে নেমে গোল করেন মাটিয়াস সভানবার্গ। এরপর ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে জোড়া গোল পূর্ণ করেন আয়ারি। এতে সুইডেনের ৫-১ গোলের বড় জয় নিশ্চিত হয়।

জোড়া গোল, দুর্দান্ত পারফরম্যান্স এবং ব্যতিক্রমী উদযাপনের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ইয়াসিন আয়ারি।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: