শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জানুয়ারিতে ফুটবলারের দলবদলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

সাধারণত ক্লাব ফুটবলের দলবদলের সময়ক্ষণ নির্ধারিত থাকে বছরের মাঝামাঝিতে। এর বাইরে ছোট পরিসরে জানুয়ারিতে শীতকালীন উইন্ডোতেও দলগুলো নিজেদের শূন্যস্থান পূরণের অভিযানে নামে। এই বছরের জানুয়ারিতে ৫ হাজার ৯৭৩ আন্তর্জাতিক পুরুষ ফুটবলারের দলবদল হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। অবশ্য এর আগে দলবদলের রেকর্ডটি কোন বছরের দখলে ছিল সেটি তারা উল্লেখ করেনি।

গতকাল (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, পুরুষ ফুটবলে বিভিন্ন দেশের ক্লাবগুলোর মাঝে পরস্পর খেলোয়াড় বদলের চুক্তি গত বছরের চেয়ে ৩ শতাংশ বেড়েছে। যেখানে লেনদেনের বিষয় সম্পন্ন হয়েছে ফিফার তত্ত্বাবধানে। খেলোয়াড় সংখ্যায় রেকর্ড গড়লেও, অর্থ খরচের দিক থেকে অবশ্য পিছিয়ে আছে ২০২৬ সালের জানুয়ারি উইন্ডো। এই সময়ে গত বছরের চেয়ে দলবদলের খরচ ১৮ শতাংশ কম ছিল।

গত বছর দলবদলের প্রক্রিয়ায় মোট ১.৯৫ বিলিয়ন ডলার খরচের তথ্য জানিয়েছে ফিফা। যা ২০২৩ সালে খরচের রেকর্ডের চেয়ে ২০ শতাংশ বেশি। এ ছাড়া এই জানুয়ারিতে নারী ‍ফুটবলের দলবদল উইন্ডোতে ১০ মিলিয়ন ডলারের বেশি খরচ করেছে ক্লাবগুলো, যা গত বছরের চেয়ে ৮৫ শতাংশ বেশি। তবে দল পরিবর্তনকারী খেলোয়াড়ের সংখ্যা ৬ শতাংশ (৪২০ জন) কমেছে। অবশ্য ফিফার এই গবেষণায় একই দেশের দুটি ক্লাবের মধ্যে খেলোয়াড় অদলবদলের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি।

জানুয়ারির দলবদলে ইংলিশ ক্লাবগুলো সর্বোচ্চ ৩৬৩ মিলিয়ন ডলার খরচ করেছে, বিপরীতে ভিন্ন দেশে খেলোয়াড় বিক্রি করে ১৫০ মিলিয়ন ডলার অর্থ আয় করেছে। খরচের এই তালিকায় এরপর যথাক্রমে অবস্থান করছে– ইতালি (২৪৩ মিলিয়ন ডলার), ব্রাজিল, জার্মানি ও ফ্রান্স।

দলবদলের উইন্ডোতে সবচেয়ে লাভবান হয়েছে ফ্রান্স (২১৮ মিলিয়ন ডলার)। এরপর যথাক্রমে অবস্থান করছে– ইতালি, ব্রাজিল, ইংল্যান্ড ও স্পেন। ফিফার তথ্যমতে– যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো দলবদলে ৯৯ মিলিয়ন ডলার খরচ এবং বিপরীতে ৪৮ মিলিয়ন ডলার পকেটে পুরেছে। ইংলিশ নারী ক্লাবও সর্বোচ্চ ৫ মিলিয়ন ডলার খরচ করেছে। একইভাবে রয়েছে বড় অর্থলাভের তালিকায়ও।

 ভোরের আকাশ/আ.র

ক্লাব ফুটবল

শেয়ার করুন: