শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টসের কয়েক সেকেন্ড আগে জানানো হয় ম্যাচ খেলতে হবে : শরিফুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে হেরেছে বাংলাদেশ দল। সেই দুঃখ ভুলতেই এবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে তারা। রোববার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে আসেন শরিফুল ইসলাম জানান, প্রথম ম্যাচে তাকে হঠাৎ করেই বলা হয় স্কোয়াডে সুযোগ পাওয়ার কথা।

মুস্তাফিজুর রহমানের ইনজুরির পরের সেই মুহূর্তের কথা জানিয়ে শরিফুল বলেন, “ওয়ার্মআপের সময়ই জানানো হয় আমি খেলব। টসের কিছু সময় আগে আমাকে বলা হয়। তখন ড্রেসিংরুমে গিয়ে প্রস্তুতি নিই। রিশাদও বলছিল, ‘হয়তো এটা তোমার রিজিক।’

এমন অপ্রস্তুত পরিস্থিতিতেও নিজেকে মানিয়ে নেওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি। জানান সুযোগ যেভাবেই আসুক, পেশাদার ক্রিকেটার হিসেবে সবসময় প্রস্তুত থাকতে হয়, ‘আমরা যারা স্কোয়াডে আছি, সবাই রেডি থাকি। কোচিং স্টাফ যাকে সুযোগ দেবে, সে খেলবে। এটা আমাদের হাতে নেই।’

ম্যাচের আগে খুব অল্প সময় পেলেও দ্রুত নিজেকে প্রস্তুত করে ফেলেন শরিফুল, ‘আমি রান-আপ নিয়েছি, ওয়ার্মআপ বল করেছি, তারপর খেলতে নেমেছি। আলহামদুলিল্লাহ, যেটুকু করার চেষ্টা করেছি। আমরা যেমনটা আশা করেছিলাম, উইকেট একটু ভিন্ন ছিল। তবে যেরকমই হোক, আমাদের মানিয়ে নিতে হবে।’

প্রথম ম্যাচে হতাশাজনক হারের পরও দল হিসেবে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস তার, ‘আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম, ব্যাটারদের জন্য সহজ হতো। তবে আমরা সবাই একে অন্যকে সাপোর্ট করি। ইনশাআল্লাহ, পরের ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়াব।’

ভোরের আকাশ/সু.পা

হঠাৎ স্কোয়াডে শরিফুল

শেয়ার করুন: