শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্সেনালকে উড়িয়ে ফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৮ মে ২০২৫, ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
আর্সেনালকে উড়িয়ে ফাইনালে পিএসজি
আর্সেনালকে উড়িয়ে ফাইনালে পিএসজি

আর্সেনালকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। আর এ জয়ে দ্বিতীয় বারের মতো নিশ্চিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।

বুধবার রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। পার্ক দ্য প্রিন্সেসে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে আতিথ্য দিতে নামে ফরাসি জায়ান্টরা। যেখানে তাদের গোলশূন্য ড্র-ই যথেষ্ট ছিল। পিএসজি ফাইনালে যাওয়ার পথ সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে রেখেছিল। আর্সেনালের মাঠ থেকে ১-০ গোলে জিতে ফিরেছিল।

দ্বিতীয় লেগে হার এড়ালেই চলত তাদের। কিন্তু আর্সেনাল শুরু থেকে আক্রমণ করে খেলতে থাকে। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ ও গোলের সুযোগ তৈরি করার বিপরীতে ২৭ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়ে গানাররা। পিএসজির স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ দুর্দান্ত এক ভলিতে গোল করেন।

দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে মাঠে নামেন উসমান ডেম্বেলে। ২ মিনিট পরই লিড ২-০ করে ফাইনালের টিকিট হাতে নিয়ে নেয় পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের লিড দাঁড় করায়। গোলটি করেন আশরাফ হাকিমি। ৪ মিনিট পরে বুকোয়াকা সাকা জালে বল পাঠিয়ে কেবল হারের ব্যবধান কমান। এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে ইতালির জায়ান্ট ইন্টার মিলান ও ফ্রেঞ্চ লিগের সেরা দল পিএসজি। ম্যাচটি মিউনিখে ১ জুন রাতে মাঠে গড়াবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: