শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অল-স্টার গেমে না খেলায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় মেসি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ৮:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অল-স্টার গেমে না খেলায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় মেসি
অল-স্টার গেমে না খেলায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় মেসি

অবশেষে নিষেধাজ্ঞায় পড়লেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা।

যদিও কোচ হাভিয়ের মাসচেরানো এর আগেই বলেছিলেন, দুজনেরই চোট সমস্যা রয়েছে, তাই তারা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। কিন্তু মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ কঠোর নিয়ম থেকে একচুলও নড়েনি।

অল-স্টার গেমে অংশ না নেওয়ার কারণেই দুজনকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে এমএলএস। এর ফলে আগামী শনিবার, ২৬ জুলাই চেজ স্টেডিয়ামে এফসি সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না মেসি ও আলবা।

গত বুধবার টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত হয় এমএলএস অল-স্টার গেম, যেখানে লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় এমএলএস অল-স্টার দল। মেসি ও আলবা ভক্ত ও গণমাধ্যমের ভোটে স্কোয়াডে জায়গা পেলেও ম্যাচে অংশ নেননি।

এমএলএসের নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় চিকিৎসাগত অনুমতি ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নেন, তাহলে তিনি তার ক্লাবের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। সেই নিয়মেই এবার মেসি-আলবা দুজনকেই মাঠের বাইরে রাখা হচ্ছে।

লিগ এক বিবৃতিতে জানায়, “এই সপ্তাহের অল-স্টার গেমে অনুপস্থিত থাকার কারণে ইন্টার মিয়ামি সিএফ-এর জর্দি আলবা ও লিওনেল মেসি ক্লাবের পরবর্তী ম্যাচে অংশ নিতে পারবেন না।”

অন্যদিকে, কোচ মাসচেরানো অল-স্টার ম্যাচের সময় নির্ধারণ নিয়েই প্রশ্ন তুলেছেন। তার ভাষায়, “মূল ভাবনা ভালো হলেও অল-স্টার গেম এমন সময় আয়োজন করা উচিত, যাতে খেলোয়াড়রা ফিট ও মানসিকভাবে প্রস্তুত থাকে।”

তিনি জানান, মেসি ক্লান্ত এবং আলবা হালকা চোটে ভুগছিলেন। তাই তারা ম্যাচ থেকে বিরত ছিলেন।

তবে নিষেধাজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে এই দুই অভিজ্ঞ তারকার অনুপস্থিতি ইন্টার মিয়ামির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে দলটি লিগ টেবিলের শীর্ষস্থানীয়দের তালিকায় রয়েছে এবং প্রতিপক্ষ সিনসিনাটিও শক্ত প্রতিপক্ষ হিসেবে পরিচিত।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: