শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপে জয়ে দারুণ শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এশিয়া কাপে জয়ে দারুণ শুরু বাংলাদেশের
এশিয়া কাপে জয়ে দারুণ শুরু বাংলাদেশের

এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। গ্রুপপর্বের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিটন দাসের দল।

বৃহস্পতিবার আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে হংকং সংগ্রহ করে ৭ উইকেটে ১৪৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। বাংলাদেশের হয়ে তানজিম সাকিব নেন দুটি উইকেট, সমান দুটি শিকার পান তাসকিন আহমেদও। রিশাদ হোসেন নিয়েছেন দুটি উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে ১৯ রানে আউট হলে চাপ বাড়ে টাইগারদের ওপর। এরপর তানজিদ তামিমও ফেরেন ১৪ রানে। তবে লিটন দাস ও তাওহীদ হৃদয় দায়িত্ব কাঁধে তুলে নেন। দু’জনের জুটিতে আসে ৫০ রান।

অধিনায়ক লিটন খেলেন ৫৯ রানের ঝলমলে ইনিংস, তুলে নেন অর্ধশতকও। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে তিনি আউট হলেও জয় ছিল নিশ্চিত। তাওহীদ হৃদয় অপরাজিত থাকেন ৩৫ রানে। ১৪ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারেই হংকংকে প্রথম ধাক্কা দেন তাসকিন আহমেদ। ওপেনার অংশুমান রাথকে ৪ রানে ফিরিয়ে দেন তিনি। পরে তানজিম সাকিব ফেরান বাবর হায়াতকে। নিজাকাত খান কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ৪২ রানে আউট হন। অধিনায়ক ইয়াসিম মুর্তুজা ১৯ বলে ২৮ রান করে রান আউট হন। এরপর আর কেউ উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি।

আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

ভোরের আকাশ//হ.র

এশিয়া কাপ ক্রিকেট

শেয়ার করুন: