শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইসিসির স্বীকৃতি: মাস সেরা হওয়ার দৌড়ে মিরাজ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৬ মে ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আইসিসির স্বীকৃতি: মাস সেরা হওয়ার দৌড়ে মিরাজ
আইসিসির স্বীকৃতি: মাস সেরা হওয়ার দৌড়ে মিরাজ

প্রথমবারের মতো আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের পর এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের লড়াইয়ে মনোনীত হয়েছেন তিনি।

মিরাজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স। সোমবার আইসিসি এপ্রিল মাসের জন্য মনোনীত পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম প্রকাশ করে।

সিলেটে সিরিজের প্রথম টেস্টে মিরাজ নেন ১০ উইকেট, যা তার টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বার এক ম্যাচে ১০ উইকেট শিকার। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ১০৪ রানের ইনিংস ও ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার মিরাজ, যা এর আগে করেছিলেন সাকিব আল হাসান ও সোহাগ গাজী।

নারী বিভাগের সংক্ষিপ্ত তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস এবং পাকিস্তানের ফাতিমা সানা।

আইসিসির ভোটিং একাডেমি (৯০%) ও সমর্থকদের ভোট (১০%) মিলিয়ে মাস সেরা নির্বাচিত হন। ভোটিং চলছে আইসিসির ওয়েবসাইটে।

ভেরের আকাশ//হ.র

আইসিসিখেলাক্রিকেট

শেয়ার করুন: