শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো এশিয়া কাপ হকিতে নেই বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রথমবারের মতো এশিয়া কাপ হকিতে নেই বাংলাদেশ
প্রথমবারের মতো এশিয়া কাপ হকিতে নেই বাংলাদেশ

এশিয়ান কাপ হকির বাছাইয়ের টুর্নামেন্ট এএইচএফ কাপে ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় এশিয়ান হকির সর্বোচ্চ আসরে খেলা হচ্ছে না বাংলাদেশের। এশিয়া কাপ হকিতে বাংলাদেশের নাম না থাকায় সমালোচনার ঝড় উঠেছে হকি অঙ্গনে।

লাল-সবুজ জার্সিধারীদের গ্রুপ পর্বের পারফরম্যান্স খুব বেশি সন্তোষজনক ছিল না। তারপরও সবগুলো ম্যাচ জিতে এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ এই টুর্নামেন্টের সেমিতে উঠেছিল তারা। কিন্তু ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিজেদের দুর্বল রক্ষণ এবং প্রতিপক্ষের হাই-প্রেসিং ও দ্রুতগতির আক্রমণের সামনে পেরে ওঠেনি।

এই হারের কারণে ১৯৮২ সাল থেকে চলতে থাকা এশিয়া কাপ হকিতে প্রথমবারের মতো অংশ নিতে পারবে না বাংলাদেশ। এই টুর্নামেন্টের আগের ১১টি আসরের প্রতিটিতে খেলেছিল তারা।

ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স সরাসরি কোচ ও ফেডারেশনকে দায়ী করেছেন এই ফলের জন্য, দেশের চেয়ে ব্যক্তি ও ক্লাবের স্বার্থ বড় করে দেখা হয়েছে এই টুর্নামেন্টে। জিমির মতো খেলোয়াড়কে ট্রায়ালেই ডাকেনি। অনেক সমালোচনার পরও তারা কর্ণপাত করেনি। দল নির্বাচন সঠিক না হওয়ায় এ ফল। এ দায় কোচ ও ফেডারেশনকে নিতেই হবে।

ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সাজেদ এ আদেল বাংলাদেশের খেলা দেখতে বিদেশে ছুটে যান সব সময়। এবারও জাকার্তায় আছেন। সেখান থেকে বলেন, 'খেলায় হার জিত থাকবেই কিন্তু বাংলাদেশ কাল একেবারে ভালো খেলেনি। খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে মনে হয়েছে পেছন থেকে বোধ হয় টেনে ধরছে। যদিও খেলোয়াড়দের ফিটই লেগেছে।'

বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক। তিনি ব্যথিত বাংলাদেশ এশিয়া কাপে খেলতে না পারার ঘটনায়, 'জীবদ্দশায় এটা দেখে যেতে হলো বাংলাদেশ এশিয়া কাপ হকি খেলছে না। এর চেয়ে আর কষ্টের কিছু নেই।'

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের অধিনায়ক, ম্যানেজার, কোচের কাছ থেকে ব্যর্থতার কারণ সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসানের পর্যবেক্ষণ, 'আসলে অন্যরা অনেক উন্নতি করেছে। আমরা পিছিয়ে পড়ছি। ট্যাকনিক্যাল ও ট্যাকটিক্যাল দুই দিকেই উন্নতি প্রয়োজন।'

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: