শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

ব্যাংককে গেলেন ২২ জন, ভিসার অপেক্ষায় ৯ জন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ মে ২০২৬, ৫:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্যাংককে গেলেন ২২ জন, ভিসার অপেক্ষায় ৯ জন
ব্যাংককে গেলেন ২২ জন, ভিসার অপেক্ষায় ৯ জন

আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার (৭ মে) কোচ পিটার বাটলার ও ঋতুপর্ণা চাকমাসহ ২২ সদস্যের বহর থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেন।

তবে ভিসা জটিলতার কারণে রুপনা চাকমা, মিলি আক্তারসহ আরও ৯ জন সদস্য এখনো দলের সঙ্গে যেতে পারেননি।

জাতীয় নারী দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমি জানান, ভিসা সমস্যার কারণে কয়েকজন ফুটবলার ও কোচিং স্টাফ ব্যাংককে যেতে পারেননি। তবে দ্রুত ভিসা পাওয়ার আশা করছেন তারা। সব ঠিক থাকলে শুক্রবার বাকি সদস্যরাও থাইল্যান্ডে যোগ দেবেন।

ব্যাংককে অবস্থানকালে স্থানীয় দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১৭ মে।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলবে ২৯ মে মালদ্বীপের বিপক্ষে। এর আগে মালদ্বীপের বিপক্ষে খেলা চারটি ম্যাচেই জয় পেয়েছে লাল-সবুজের মেয়েরা।

আরও পড়ুন

‘মিস গ্লোব বাংলাদেশ’ মুকুট জিতলেন ফারিয়া

দলের প্রস্তুতি নিয়ে কোচ পিটার বাটলার বলেন, তারা এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে চান যারা দলকে কঠিন পরীক্ষা দেবে। প্রস্তুতি ম্যাচগুলোতে যত বেশি সম্ভব খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে এবং সেখান থেকে সেরা একাদশ নির্বাচন করা হবে।

আক্রমণাত্মক ফুটবলের ওপর গুরুত্ব দিয়ে বাটলার বলেন, তিনি দলকে রক্ষণাত্মক ফুটবল খেলাতে চান না। তার লক্ষ্য, মেয়েরা যেন মাঠে সৃষ্টিশীল ও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দিতে পারে।

ভোরের আকাশ/সু.পা

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

শেয়ার করুন: