শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চলে গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলে গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালা
চলে গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালা

বলিউডের জনপ্রিয় মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ দিয়ে আলোচনায় আসা অভিনেত্রী শেফালী জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এই গ্ল্যামারাস তারকা। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, শেফালীকে হাসপাতালে নিয়ে যান তার স্বামী, অভিনেতা পারাস টাইগি। তবে এখনো তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

শেফালীর আকস্মিক মৃত্যুতে বলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ইতোমধ্যেই তৈরি হয়েছে নানা প্রশ্ন।

২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন শেফালী জারিওয়ালা। এরপর একাধিক মিউজিক ভিডিও এবং রিয়েলিটি শোতে অংশ নিয়ে তিনি বলিউডে নিজের অবস্থান শক্ত করেন। ২০১৯ সালে তিনি ‘বিগ বস ১৩’ সিজনে অংশগ্রহণ করে নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয়তা পান।

বলিউডের সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: