শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের সামনে ১৩৪ রানের লক্ষ্য ছুড়ে দিলো শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের সামনে ১৩৪ রানের লক্ষ্য ছুড়ে দিলো শ্রীলঙ্কা
পাকিস্তানের সামনে ১৩৪ রানের লক্ষ্য ছুড়ে দিলো শ্রীলঙ্কা

কামিন্দু মেন্ডিসের লড়াকু ফিফটির কল্যাণে সুপার ফোরের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা।

ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি লঙ্কানদের। ইনিংসের প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির বলে শূন্য রানে ফেরেন কুশাল মেন্ডিস। নিজের দ্বিতীয় ওভারে আফ্রিদি ফিরিয়ে দেন পাথুম নিশাঙ্কাকেও (৮)। এরপর কুশাল পেরেরা ১২ বলে ১৫ রান করে হারিস রউফের শিকার হন।

অধিনায়ক আসালাঙ্কা কিছুটা লড়াই করার চেষ্টা করলেও ১৯ বলে ২০ রান করে বিদায় নেন। তার পরপরই হুসাইন তালাতের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন দাসুন শানাকা।

এই অবস্থায় কামিন্দু মেন্ডিসকে সঙ্গ দিতে নামেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে তিনিও বেশি দূর যেতে পারেননি, ১৩ বলে ১৫ রান করে আউট হন। এরপরও একপ্রান্ত আগলে রেখে লড়াই চালান কামিন্দু। শেষ পর্যন্ত ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫০ রানের দারুণ ইনিংস খেলে দলকে ১২০-এর ঘরে নিয়ে যান। ইনিংসের শেষভাগে চামিকা করুনারত্নে ২১ বলে ১৭ রানে অপরাজিত থেকে দলীয় সংগ্রহকে ১৩৩-তে দাঁড় করান।

পাকিস্তানি বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি সবচেয়ে সফল ছিলেন—২৮ রানে ৩ উইকেট নেন তিনি। হুসাইন তালাত ১৮ রানে ২টি এবং হারিস রউফ ৩৭ রানে ২টি উইকেট শিকার করেন।

ভোরের আকাশ//হ.র

এশিয়া কাপ ক্রিকেট

শেয়ার করুন: