শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টি–টুয়েন্টি বিশ্বকাপ

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

জয় দিয়েই টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড। আফগানিস্তানের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তারা তাড়া করেছে ১৩ বল বাকি থাকতে। হাতে ছিল পাঁচ উইকেট। বিশ্বকাপে এর আগে ১৭০ রানের বেশি তাড়া করে কখনো জেতেনি নিউজিল্যান্ড। চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচেই সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল স্যান্টনারের দল।

টস জিতে আগে ব্যাট করে আফগানিস্তান তোলে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান। দলের পক্ষে গুলবাদিন নাইব করেন ৬৩ রান। এটি তার ক্যারিয়ারসেরা ইনিংস। সেদিকউল্লাহ আতাল করেন ২৯ রান। রহমানউল্লাহ গুরবাজ করেন ২৭ রান। আজমতউল্লাহ ওমরজাই ও নাজিবুল্লাহ রাসুলিও প্রয়োজনীয় রান যোগ করেন।

নিউজিল্যান্ডের বোলিংয়ে লকি ফার্গুসন নেন ২ উইকেট। রাচিন রবীন্দ্র একটি উইকেট শিকার করেন এবং দেন কম রান। শুরুতে আফগানরা ভালো অবস্থায় থাকলেও শেষ দিকে দ্রুত উইকেট হারায়।

লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডের শুরুটা সহজ ছিল না। নতুন বলে মুজিব উর রহমান দুই উইকেট তুলে নেন। ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র দুজনই বোল্ড হন। এক ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচে আফগানিস্তানকে ভালো অবস্থায় এনে দেন মুজিব।

এরপর ম্যাচ ঘুরিয়ে দেন টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপস। তৃতীয় উইকেটে তারা গড়েন ৭৪ রানের জুটি। ফিলিপস ২৫ বলে ৪২ রান করে আউট হন। তাকে ফিরিয়ে আফগানিস্তান কিছুটা আশায় ফিরেছিল। তবে সেইফার্ট ছিলেন দারুণ ছন্দে। নবীর এক ওভারে ছক্কা ও চার মেরে তিনি পৌঁছান ফিফটিতে। ওই ওভারেই আউট হন তিনি। ৬৫ রান করে ফেরেন এই ব্যাটসম্যান।

শেষ দিকে মিচেল ও মার্ক চ্যাপম্যান শান্ত মাথায় ম্যাচ শেষ করেন। শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৩২ রান। কোনো চাপ ছাড়াই লক্ষ্য ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড।

 

 ভোরের আকাশ/আ.র

টি–টুয়েন্টি বিশ্বকাপ

শেয়ার করুন: