শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেসিকে ১০ নম্বর জার্সি উপহার দিতে চান কেপ ভার্দে প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই শেষ ৩২-এ জায়গা করে নিয়ে রূপকথার গল্প লিখেছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে নকআউট পর্বে জায়গা করে নেয় আফ্রিকার এই ছোট্ট দ্বীপরাষ্ট্র।

তবে রূপকথার এই সাফল্যের পর এবার তাদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এই ম্যাচকে ঘিরে এখন থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বে।

মাঠের লড়াইয়ের বাইরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে লিওনেল মেসির প্রতি কেপ ভার্দের অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস ঘোষণা দিয়েছেন, তিনি আর্জেন্টাইন মহাতারকা মেসিকে কেপ ভার্দের জাতীয় দলের ১০ নম্বর জার্সি উপহার দিতে চান।

আর্জেন্টিনার একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে নেভেস বলেন, “বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মেসিকে সম্মান জানাতে জাতীয় দলের পক্ষ থেকে তার জন্য ১০ নম্বর জার্সি নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

আরও পড়ুন

বিশ্বকাপে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তা মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

মেসির প্রতি নিজের মুগ্ধতার কথাও প্রকাশ করেন তিনি। প্রেসিডেন্ট বলেন, “মেসি একজন মহান অনুপ্রেরণা। কেপ ভার্দেতে তিনি অত্যন্ত সম্মানিত। আমাদের অনেক মানুষের কাছে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। তিনি ফুটবলের নিখুঁত রূপ এবং শ্রেষ্ঠত্বের প্রতীক।”

বিশ্বকাপে কেপ ভার্দের যাত্রাও ছিল চোখ ধাঁধানো। প্রথম ম্যাচে তারা স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে চমক সৃষ্টি করে। এরপর উরুগুয়ের সঙ্গে ২–২ গোলের ড্র এবং সৌদি আরবের বিপক্ষে ০–০ গোলে ম্যাচ শেষ করে। গোলরক্ষক ভোজিনিয়ার নেতৃত্বে দুর্দান্ত রক্ষণভিত্তিক ও লড়াকু ফুটবল খেলে তারা সেরা তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: